
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে গ্রামের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ চৌধুরীর সমর্থকদের সঙ্গে শৈলকুপা উপজেলা যুবদলের সদস্যসচিব আবুল বাশার তরিকুল সাদাতের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় জাহিদের এক সমর্থককে সাদাতের সমর্থকেরা মারধর করেন। এর জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। তাঁদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জাহিদের সমর্থক মোহন শেখকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ এমরান তন্নি বলেন, মোহন শেখকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে আব্বাস শেখ নামে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ চৌধুীর ও উপজেলা যুবদলের সদস্যসচিব আবুল বাশার তরিকুল সাদাতের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও তাঁদের পাওয়া যায়নি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা থাকায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

চট্টগ্রাম ওয়াসার বিলিং সিস্টেম ও গ্রাহকসেবা ডিজিটাল করতে বুধবার ২২ জুলাই ‘বিলিং সিস্টেম উন্নয়ন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। ওয়াটারএইড বাংলাদেশ ও চট্টগ্রাম ওয়াসার যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় ওয়ান-স্টপ ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর সুযোগ, চ্যালেঞ্জ ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়।
১২ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের কাছে দায়িত্ব হস্তান্তর না করা এবং তাকে পুনরায় গ্রেপ্তারের দাবি জানিয়েছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা। এই দাবিতে তারা বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মানববন্ধন করেছেন।
১৩ মিনিট আগে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিএনপি সবচেয়ে বেশি আত্মাহুতি দিয়েছে। ছাত্রদল দীর্ঘ ১৭ বছর শোষিত হয়েছে। বিএনপির এই ছাত্রসংগঠনটির ৪৬০ জন নেতা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আত্মাহুতি দিয়েছেন...
১৫ মিনিট আগে
গত শুক্রবার ভুক্তভোগী মাদ্রাসাছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন লাভলু মোল্যা। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা করেন ছাত্রীর মা। মঙ্গলবার পুলিশ উপজেলার সাতবাড়িয়া বাজার এলাকা থেকে...
১৯ মিনিট আগে