
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল বের করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪৫ জনকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম। তিনি জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাটিয়ারা এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে একদল নেতাকর্মী আকস্মিক মিছিল বের করেন।
মিছিলটি চট্টগ্রামমুখী লেনে অগ্রসর হলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে ধাওয়া দেন বলে অভিযোগ রয়েছে। এতে মিছিলটি দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পরে বিভিন্ন স্থান থেকে ৪৫ জনকে আটক করা হয়। একই সঙ্গে মিছিলে ব্যবহৃত তিনটি হায়েস মাইক্রোবাস ও দুটি মিনিবাস জব্দ করা হয়।

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-কনটেইনারের মুখোমুখি সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে...
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর দশমিনায় পরিত্যক্ত অবস্থায় তিন বস্তা অবৈধ পলিথিন জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা পলিথিনের বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার...
১ ঘণ্টা আগে
বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে টিকতে না পেরে সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন এলাকায় নিরাপদ আশ্রয় নিয়েছে কয়েক শ ফিশিং বোট। কিছু বোট এখনো উপকূলের দিকে ফিরছে। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে...
১ ঘণ্টা আগে
মাদক কারবারি থেকে ফিরে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ। মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিকবার আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া দুই ব্যক্তিকে নৈতিক ও ধর্মীয় শিক্ষার জন্য তিন দিনের...
১ ঘণ্টা আগে