
মাদক সেবন ও মাদক সরবরাহের অভিযোগে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. মশিউরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
গত ৪ জুন দৈনিক আজকের পত্রিকায় মশিউরের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর বিষয়টি কারা এলাকা ও বিভিন্ন স্থানে আলোচনা-সমালোচনার জন্ম দেয় এবং ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষের নজরে আসে। আজ কারা কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে। একই দিন তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলাও রুজু করা হয়।
কারাগার সূত্রে জানা গেছে, মশিউরের বিরুদ্ধে এর আগেও মাদকসহ বিভিন্ন অভিযোগে ৯টি বিভাগীয় মামলা হয়েছে। তার বিরুদ্ধে বহুবার প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে।
মশিউর কারাগারের বাইরে হরিণাচালা এলাকাসহ বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে গিয়ে মাদক সেবন করেন বলে অভিযোগ রয়েছে। কারাগারের আশপাশ এলাকার মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার সখ্য গড়ে উঠেছে। এর ফলে তিনি সহজেই মাদক সেবন এবং বিভিন্ন কৌশলে কারাবন্দীদের কাছে মাদক সরবরাহ করতে পারেন।
গোপন ক্যামেরায় কারারক্ষী মশিউরের মাদক সেবনের দৃশ্য ধরা পড়েছে বলেও জানা গেছে।
সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, মাদক সেবনের অভিযোগ ওঠার পর কারারক্ষী মশিউরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা রুজু হয়েছে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে