
বাজারের সকল সেক্টরের সব সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যাতে লাভবান হয় আমরা সেদিকে এগিয়ে যাব। বাজারগুলোতে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃষকদের জিম্মি করে ফেলেছে। আমরা এই সিন্ডিকেট ভাঙতে কাজ করছি। শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাঁট ও আড়ত পরিদর্শন শেষে সংসদ, বিচার ও আইনবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সুতরাং, যাঁরা মজুতদারি করবেন, তাঁরা ভেবেচিন্তে করবেন।’
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আরও বলেন, ‘আমাদের কৃষক ঘাম ঝরিয়ে ফসল ফলিয়ে ন্যায্য দাম পান না। বাজারে আসার পরে কৃষকেরা সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েন। এক মণ পাট বা পেঁয়াজে অতিরিক্ত দুই কেজি করে তোলা দিতে হতো। এরপরে আবার বাজারের পরিচ্ছন্নতাকর্মী ও হিজড়ারা কৃষকের কাছ থেকে তোলা নেয়। ফলে দেখা গেছে, এক মণে কৃষক দিচ্ছে ৪৫ কেজি। এটা অন্যায্য।’
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘বাজারের এই সিন্ডিকেট আমরা ভেঙে দেব। এরই মধ্যে সকল হাট ও বাজারে নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যেসব ব্যবসায়ী তোলা না পেলে মালামাল কিনবেন না বলে হুমকি দিচ্ছেন, তাদের বলব, বাজার ছেড়ে চলে যান। বিকল্প ব্যবসায়ী এমনিতেই তৈরি হয়ে যাবে।’
আইনমন্ত্রীর বাজার পরিদর্শনকালে উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

চার-পাঁচ দিন আগে জাদু শাহ নামের এক ব্যক্তি বাড়ি নির্মাণের জন্য ইট নিয়ে আসেন। রাস্তায় কাদা থাকায় ইট পরিবহনে সুবিধার জন্য ওই জমি থেকে মাটি কেটে রাস্তায় ফেলা হয়। এরপর বৃষ্টির পানি সরে গেলে শনিবার সকালে মাটির নিচ থেকে একাধিক বাক্স ও মাইনসদৃশ বস্তু দেখা যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
১ সেকেন্ড আগে
রাজউক চেয়ারম্যান বলেন, একটা বাড়ির বিদ্যুৎ সংযোগ কাটতে গেলে তারা আবার চুরি করে লাগায়, কোর্টে যায়। তাহলে একটা বাড়ির পেছনে কি আমাকে একজন করে ইন্সপেক্টর লাগিয়ে রাখতে হবে? এত লক্ষ ইন্সপেক্টর আমি কোথায় পাব?
১৬ মিনিট আগে
সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৪৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ টাকা করে এবং আহতদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
২৪ মিনিট আগে
খেলার মাঠ থাকার পরও খেলতে পারে না ২৩৮ শিশু। বছরের প্রায় ছয় মাস পানিতে ডুবে থাকা মাঠটি এখন পরিণত হয়েছে মশার প্রজননক্ষেত্র ও আবর্জনার ভাগাড়ে। ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। এমনই দুরবস্থার মধ্যে পাঠদান চলছে নাটোরের গুরুদাসপুরের রানীগ্রাম-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
৪২ মিনিট আগে