
ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে রবিউল ইসলাম (৫৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে উপজেলার যাদবপুর মাঝপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম উপজেলার যাদবপুর মাঝপাড়ার মৃত আমিন উদ্দিন মৃধার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত রবিউল ইসলামের ছেলে সিফাত ইয়ামিন জিহাদের (১০) সঙ্গে প্রতিবেশী লুৎফর রহমানের ছেলে সোহানুর রহমান সোহানের (১৩) ঝগড়া হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে বেলা ১টার দিকে সোহানের বাবা লুৎফর রহমান বাঁশের লাঠি হাতে নিয়ে রবিউল ইসলামের ছেলে সিফাত ইয়ামিন জিহাদকে মারার জন্য ধাওয়া করে। খবর পেয়ে রবিউলও সেখানে যান। এ সময় রবিউল ইসলাম ও লুৎফর রহমানের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে লুৎফর রহমান তাঁর হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে রবিউল ইসলামের ঘাড়ে ও পিঠে আঘাত করেন। এতে রবিউল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যাদবপুর বাজারে পল্লিচিকিৎসেকর কাছে নিয়ে গেলে সেখানে রবিউল মারা যান।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রবিউলের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে, এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের এক নেতাকে থাপ্পড় মারাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আজ শনিবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে।
৫ মিনিট আগে
ঝিনাইদহে চলতি আমন ধানের ভরা মৌসুমে চাহিদামতো সার না পেয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। ইউরিয়া সারের সঙ্গে টিএসপি ও ডিএপি সারের জন্য কৃষকদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। আজ শনিবার সকালে জেলার শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা।
১৯ মিনিট আগে
নিহত আব্দুর রহমান মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের বান্দেরপাড়া ঘুরিয়াখাল গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি পলাশবাড়ী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিলেন।
১৯ মিনিট আগে
জুলাই সনদ বাস্তবায়ন এবং জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে বিএনপির সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী। তিনি বলেছেন, ‘বিএনপি যেভাবে এগোচ্ছে, তাতে মনে হচ্ছে তারা অতীত থেকে কোনো শিক্ষা নেয়নি। জনগণ বিপ্লব করে তাদের ক্ষমতায় নিয়ে এসেছে, তাই জনগণকে ভুলে গেলে চলবে না।’...
২৮ মিনিট আগে