
ঈদের ছুটির পর ঝিনাইদহের কোটচাঁদপুরের ফিলিং স্টেশনগুলোয় সোমবার বিকেল থেকে পেট্রল, অকটেন দেওয়া শুরু করেছে। এই খবরে দূরদূরান্ত থেকে জ্বালানি নিতে লম্বা লাইন দিয়েছেন মোটরসাইকেল আরোহীরা। এ ছাড়া অনেকে এসেছেন বোতল ও কনটেইনার নিয়ে জ্বালানি নিতে। এতে করে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে ফিলিং স্টেশনগুলোয়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে কাজ করতে দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোটচাঁদপুরে তিনটি জ্বালানি বিক্রেতা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে কোটচাঁদপুর দুধসরা সড়কে রয়েছে টোটন ফিলিং স্টেশন, কোটচাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় বেলী ফিলিং স্টেশন আর কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ডে রয়েছে কোটচাঁদপুর ফিলিং স্টেশন।
ঈদের আগের দিন (শুক্রবার রাত) পর্যন্ত জ্বালানি দেওয়ার পর ফিলিং স্টেশনগুলো বন্ধ করে দেয়। ট্রাক দিয়ে ঘিরে রাখতে দেখা যায় ফিলিং স্টেশনগুলো।
ঈদের দুই দিন পর সোমবার বিকেল থেকে কোটচাঁদপুরের ফিলিং স্টেশনগুলোয় জ্বালানি দেওয়া শুরু করে। এ খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে চারপাশে। তেল নিতে লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় মোটরসাইকেল আরোহীদের। কাউকে আবার বোতল ও কনটেইনার হাতে নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। এতে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে ফিলিং স্টেশনগুলোয়।
তবে ওই সব ফিলিং স্টেশনগুলোর মধ্যে শুধু টোটন ফিলিং স্টেশনে গিয়ে তেল বিক্রি করতে দেখা যায়। আর বেশি ফিলিং স্টেশনে মানুষের ভিড় থাকলেও মেশিনে ত্রুটির কারণে তেল দেওয়া বন্ধ ছিল।
অন্যদিকে কোটচাঁদপুর ফিলিং স্টেশনের সামনে তেল নিতে কিছু মানুষের জটলা দেখা যায়। ডিপো থেকে তেল না আসায় এখানে মানুষের ভিড় কম ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
কোটচাঁদপুর ফিলিং স্টেশনের মালিক খন্দকার মোজাম্মেল হক দবি বলেন, ‘আগে মানুষ গ্রামের দোকানগুলোয় তেল পেতেন। এ কারণে ফিলিং স্টেশনগুলোয় তেমন চাপ পড়ত না। এখন দোকানগুলোয় তেল না পাওয়ায় সব মানুষ ফিলিং স্টেশনমুখী হয়ে গেছে। এ জন্য বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। এ ছাড়া ডিপো থেকে আমাদের তেল দিচ্ছে গত বছরে মার্চ মাসের কেনা তেল অনুপাতে। আমি গত বছর মার্চ মাসে দেড় লাখ লিটার তেল ডিপো থেকে কিনলে, সেই অনুযায়ী তেল দিচ্ছে। এতে করে আমাদের অনেক ঘাটতি থাকছে তেলের।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফিলিং স্টেশনগুলোয় পুলিশ কাজ করছেন বলে জানিয়েছেন কোটচাঁদপুর থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার এনায়েত আলী। তিনি বলেন, ‘এর আগে ফিলিং স্টেশনগুলোয় ছোটখাটো ঘটনা ঘটেছে। এ কারণে আমাদের পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বিয়ের তিন মাস পর কর্মস্থলে ফিরেই পর্তুগালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সিলেটের ওসমানীনগরের মো. শামসুল ইসলাম কামরান (২৫)। শনিবার রাতে সেতুবাল জেলার আলমেদা এলাকায় দুর্ঘটনায় আহত হওয়ার পর রোববার বিকেল সাড়ে ৩টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১১ মিনিট আগে
বান্দরবানে টানা ভারী বৃষ্টিতে সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বেড়ে বন্যা ও পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকাবাসীকে সরে যেতে মাইকিং করছে। ৭ উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
২৫ মিনিট আগে
মাদারীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গোয়েন্দা পুলিশের কাছ থেকে এক মাদক কারবারিকে ছিনিয়ে নিয়েছে তাঁর সহযোগীরা। আজ সোমবার (৬ জুলাই) রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদীর তীব্র স্রোত ও অব্যাহত ভাঙনে চরকালিকাপুর শুকুরিয়া দাখিল মাদ্রাসা নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকির মুখে পড়েছে।
৩৪ মিনিট আগে