
ঝিনাইদহে এক নারীকে (৩৯) চাকু ধরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও ধারণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৮ এপ্রিল) রাতে ঝিনাইদহ সদর থানায় দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী নারী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইদহ পৌর এলাকার কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে মো. শাওন রহমান (২৮), একই এলাকার তয়ব আলীর ছেলে মাহি (২২) ও আব্দুল গনির ছেলে সজীব (২১)।
পুলিশ জানায়, ৮ এপ্রিল রাতেই অভিযান চালিয়ে মাহি ও সজীবকে গ্রেপ্তার করা হয়। পরে আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান আসামি শাওন রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
ভুক্তভোগী নারী জানান, তিনি কালিকাপুর এলাকায় একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন। কাজ শেষে প্রতিদিন সন্ধ্যার দিকে হাঁটতে বের হন। প্রতিদিনের মতো গত মঙ্গলবার সন্ধ্যার পর কালিকাপুর বটতলা এলাকা দিয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে বলতে হাঁটছিলেন তিনি। এ সময় নুরুন্নাহার মহিলা কলেজের সামনে পৌঁছালে শাওন রহমান কয়েকজনকে সঙ্গে নিয়ে তাঁর পথরোধ করেন। তিনি অভিযোগ করেন, তখন শাওন বলেন, ‘তুই এখনই আমাদের এক লাখ টাকা দিবি, না হলে আমাদের সঙ্গে যাবি। না হলে এখানেই উলঙ্গ করে ভিডিও করে ছেড়ে দেব। আমাদের সঙ্গে কথা বলার কারও ক্ষমতা নেই, বিএনপি ক্ষমতায়।’ ভুক্তভোগী নারী বলেন, ‘এরপর একটি চাকু আমার কোমরে ধরে নুরুন্নাহার মহিলা কলেজের সামনে থেকে আমাকে কালিকাপুর বটতলা এলাকার একটি টিনশেড বাড়িতে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক ধর্ষণ করে এবং সঙ্গে থাকা লোকজন ওই ঘটনার ভিডিও ধারণ করে। পরে শাওন আমার মোবাইল ফোন ও কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। ধর্ষণের পর বলে—‘‘তোর ভিডিও করে রেখে দিলাম। এখন থেকে যখনই ডাকব, তখনই আমার সঙ্গে সময় কাটাতে হবে। আমরা বিএনপি করি, আমাদের কিছুই করতে পারবি না।’’’
পরে ওই নারী বাড়ি ফিরে পরদিন পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তাঁরা তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ফারজানা ইয়াসমিন বলেন, ভুক্তভোগী নারীর সোয়াব নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে।
ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন বলেন, গতকাল ওই নারীর হাসপাতালে ভর্তি হওয়ার সংবাদ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। এ ঘটনায় মামলা নিয়ে গতকাল রাতেই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামি শাওন রহমানকে আজ দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আগামীকাল শুক্রবার আদালতে পাঠানো হবে।

বগুড়ায় সাম্প্রতিক সময়ে ধারালো অস্ত্র, বিশেষ করে চাকু দিয়ে হামলা ও খুনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতের ঘটনা।
৩ ঘণ্টা আগে
রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও খাল ব্যবস্থাপনা উন্নয়নে ১ হাজার ২০০ কোটি টাকার দুটি বড় প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। জিয়া সরণি খাল পুনরুদ্ধারে ৩০০ কোটি এবং শ্যামপুর খাল উন্নয়নে ৯০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের...
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে ঝর্ণা নামের এক গৃহবধূকে হত্যার পর ঘরে লাশ রেখে নিরাপদে সরে গিয়ে প্রতিবেশী এক নারীকে ফোন করে স্বামী জানায়, ‘স্ত্রী ঝর্ণাকে মেরে ফেলেছি, তার বাবাকে একটু খবর দেও লাশ উদ্ধার করতে।’
৬ ঘণ্টা আগে
ফেনীতে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে নাঈমা আক্তার লিজা (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১১ এপ্রিল) সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ফেনী শহরের ‘ওয়ান-স্টোপস মেটারনিটি ক্লিনিক’ সিলগালা করেছে ফেনীর স্বাস্থ্য বিভাগ।
৬ ঘণ্টা আগে