
ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলামকে আটক করেছে র্যাব। গতকাল শনিবার রাতে রাজধানীর আজিমপুর এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৮-এর একটি দল তাঁকে আটক করে। পরে তাঁকে ঝালকাঠি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সংঘটিত একটি ডাকাতির ঘটনায় আরিফুল ইসলামের সম্পৃক্ততার অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্যের আলোকে অভিযান চালানো হয়।
অভিযানের পর তাঁকে আটক করা হলেও ঘটনার সঙ্গে তাঁর সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন আল ইসলাম বলেন, ‘ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাঁকে আটক করা হয়েছে। ওই ঘটনায় তাঁর সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (ইউএফটিবি) ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী (ইউএফটিবি দিবস) উদ্যাপিত হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়।
২ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান গণিকে ছুরিকাঘাত করার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—শরীফ উদ্দিন বাবু, নাজমুল হাসান, মো. ইমন ও মো. জুয়েল। চট্টগ্রাম খুলশি ও কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৪ মিনিট আগে
সাতক্ষীরার তিন সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন অননুমোদিত অনুপস্থিতির অভিযোগে দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এছাড়া তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক
৯ মিনিট আগে
রাজধানীর খিলক্ষেতে ‘লিফট’ দেওয়ার কথা বলে একটি প্রাইভেটকারে তুলে এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণ, নির্যাতন ও পাঁচ লাখ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
৩১ মিনিট আগে