
এইচএসসি, আলিম ও সমমানের (ভোকেশনাল ও বিএম) পরীক্ষার প্রথম দিনেই ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় অনিয়মের ঘটনা ঘটেছে। নকল ও পরীক্ষার হলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুটি কেন্দ্রে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ৯ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ জুন) বাংলা প্রথমপত্রের পরীক্ষা চলাকালে নলছিটি উপজেলার দুটি কেন্দ্রে এসব ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন ও শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, হদুয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের কাছে মোবাইল ফোন পাওয়া যায়। এতে দায়িত্বে অবহেলার অভিযোগে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয় এবং দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। অন্যদিকে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে একই ধরনের ঘটনায় ছয় শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ। নির্দেশনা অমান্য করায় দুটি কেন্দ্রে ৯ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি এবং তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’ তিনি আরও বলেন, পরীক্ষার পরিবেশ স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে নিয়মিত তদারকি ও কড়া নজরদারি অব্যাহত থাকবে।

পরিবহনে জ্বালানি তেল সরবরাহে নির্ধারিত সিলিং বা রেশনিং পদ্ধতি আসন্ন ঈদযাত্রায় ঘরমুখী মানুষের ভোগান্তি বাড়াতে পারে এবং ভাড়া নৈরাজ্যকে উসকে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
১৭ মিনিট আগে
নিহত ব্যক্তির মেয়ে কলেজছাত্রী আনুমা মারমা জানান, সোমবার (৯ মার্চ) রাত ১০টার দিকে আনুমা ও তার মা রাম্রা মারমা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন নিজ শয়নকক্ষে। আনুমা সকাল সাড়ে ৭টার দিকে ঘুম থেকে উঠে তাঁর মাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে রান্নাঘরে কম্বলের স্তূপ দেখতে পান।
৩২ মিনিট আগে
স্থানীয় সূত্র জানায়, জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের জামায়াতের সমর্থক কেরামত আলীর ছেলে সোহাগের সঙ্গে হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম উদ্দীনের ছেলে মেহেদীর বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার জন্য গত ২৮ ফেব্রুয়ারি রাতে হাসাদাহ বাজারে দুই পক্ষের বৈঠক বসার কথা ছিল।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সোমবার রাতে রাজাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম মইনুল ইসলাম আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
২ ঘণ্টা আগে