
ঝালকাঠি জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজল রেখা (৩৫) নামের এক নারী হাজতির মৃত্যু হয়েছে। তিনি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দী ছিলেন।
কাজল রেখা ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী।
কারাগার সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে কাজল রেখাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২০টি ইয়াবা বড়ি ও ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মাদক মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি ঝালকাঠি জেলা কারাগারে বন্দী ছিলেন।
ঝালকাঠি জেলা কারাগারের সুপার মো. বিকাশ রায়হান আজকের পত্রিকাকে বলেন, গতকাল সোমবার রাতে কারাগারে কাজল রেখা অসুস্থ বোধ করলে তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।

গাইবান্ধার সাঘাটায় বিয়ের মাত্র দুই দিন পর ইঁদুরনাশক ট্যাবলেট সেবনে এক দম্পতির মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বোনারপাড়া কলেজ মোড় এলাকায় তাঁরা একসঙ্গে ইঁদুরনাশক ট্যাবলেট সেবন করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তানিশার মৃত্যু হয়।
৩ মিনিট আগে
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দী গ্রামের একটি বিল থেকে কম্বলে মোড়ানো বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মুখমণ্ডল বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
১২ মিনিট আগে
ভোলা সরকারি কলেজ মাঠে নবীনবরণ অনুষ্ঠান ও ক্যারিয়ার গাইডলাইন কর্মসূচি আয়োজন করতে চায় ছাত্রশিবিরের কলেজ শাখা। অন্যদিকে, একই দিনে একই মাঠে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে ছাত্রদলের কলেজ শাখা। দুই সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে আগামী ১৪ ও ১৫ অক্টোবর কলেজ ক্যাম্পাসে...
১৩ মিনিট আগে
রাজধানীর চকবাজারে আগুনের ঘটনায় আজ মঙ্গলবার সকালে প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণের এসেছে। তবে বিকেল বেলা ৩টা পর্যন্ত গোডাউনের ভেতর থেকে তীব্র ধোঁয়া বের হতে দেখা যায়। ব্যবসায়ীদের শঙ্কা গোডাউনের আগুন এখনো পুরোপুরি নেভেনি।
২৭ মিনিট আগে