
ঝালকাঠিতে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ১৬ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের আমতলা সড়কে বিএনপির পদযাত্রার কর্মসূচি শেষে তাঁদের আটক করা হয়। পুলিশের দাবি, বিএনপির নেতা-কর্মীদের হামলায় ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। তবে জেলা বিএনপি বলছে, ছাত্রলীগ ও যুবলীগ এই হামলা চালিয়েছে। এতে বিএনপির আট নেতা-কর্মী আহত হয়েছেন। তবে ছাত্রলীগ ও যুবলীগ এই হামলার অভিযোগ অস্বীকার করেছে।
ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার পুলিশ আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কেন্দ্র ঘোষিত জেলা বিএনপির পদযাত্রার কর্মসূচি শেষে নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপরে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। পুলিশের ওপরে হামলার অভিযোগে জেলা যুবদলের সদস্যসচিব আনিসুর রহমান খানসহ ১৬ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।’
আহত পুলিশ সদস্যরা হলেন ঝালকাঠি সদর থানার ওসি ফিরোজ কামাল, উপপরিদর্শক (এসআই) মো. শফিকুর রহমান, এসআই খোকন হাওলাদার, এসআই নজরুল ইসলাম এএসআই শিপন ও কনস্টবল মতিয়ার রহমান। এরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপির নেতা-কর্মীদের দাবি, কর্মসূচি শেষে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা অফিসে হামলা চালান। এতে জেলা বিএনপির সদস্যসচিব শাহাদাৎ হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের আট নেতা-কর্মী আহত হয়েছেন।
এ নিয়ে জেলা বিএনপির সদস্যসচিব শাহাদাৎ হোসেন বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগ আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করেছে। আহত নেতা-কর্মীরা গ্রেপ্তারের আতঙ্কে চিকিৎসাও নিতে পারছেন না। পুলিশের ওপর হামলার মিথ্যা অভিযোগে আমাদের ১৬ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
এই অভিযোগ অস্বীকার করে যুবলীগের আহ্বায়ক জাকির হোসেন বলেন, ‘বিএনপির কর্মসূচিতে আমরা কেন যাব! তারা আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে।’

দেশের প্রায় ২৮ শতাংশ তরুণ বছরে অন্তত একবার রক্ত দিলে রক্তসংকট থাকবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম। রাজধানীর আইডিইবি ভবনে কোয়ান্টাম ফাউন্ডেশনের অনুষ্ঠানে তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা দেওয়া হয়।
১ সেকেন্ড আগে
সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আরও ৮ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন। এর আগে গতকাল সোমবার এ মামলায় গ্রেপ্তার জহুরুলকে (৩২)
৪ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে কম দামে ইলিশ মাছসহ বিভিন্ন আকর্ষণীয় পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ সাইবার অপরাধী চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা পুলিশ। নড়াইলের কালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, বিস্কুট ও শিশুখাদ্যসহ অন্যান্য খাদ্যপণ্য উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে শহরের লক্ষ্মীপুর ও পঞ্চবটি এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক
২৬ মিনিট আগে