Ajker Patrika

ঝালকাঠিতে হাসপাতাল থেকে নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ২

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে হাসপাতাল থেকে নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ২
প্রতীকী ছবি

ঝালকাঠি সদর হাসপাতালে আশ্রয় নেওয়া ৬০ বছর বয়সী দৃষ্টিহীন এক নারীকে গভীর রাতে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঝালকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকাঠি মনু সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন পৌরসভার কৃষ্ণকাঠি এলাকার মো. বেলাল সিকদার (৪২) ও বিকনা এলাকার মো. নাসির মল্লিক (৫৩)।

ভুক্তভোগীর অভিযোগ, রাত আড়াইটার দিকে বেলাল সিকদার তাঁর ছেলে অসুস্থ বলে তাঁকে হাসপাতাল থেকে বাইরে নিয়ে যায়। পরে হাসপাতালের সামনের একটি দোকানে দুই অভিযুক্তের সঙ্গে চা পান করেন তিনি। এরপর তাঁকে মোটরসাইকেলে করে কৃষ্ণকাঠি মনু সড়ক এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে দুই ব্যক্তি তাঁর ওপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ করেন তিনি। রাত ৩টার পর তাঁকে আবার হাসপাতালের সামনে রেখে চলে যান অভিযুক্তরা।

সকালে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ভর্তি করে চিকিৎসা দেয় এবং পুলিশকে খবর দেয়। পরে সকালে বেলাল সিকদারকে কৃষ্ণকাঠি এলাকার বাসা থেকে এবং দুপুর ১২টার দিকে নাসির মল্লিককে বরিশাল শহরের কাকলীর মোড় থেকে আটক করে পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নারী বহু বছর ধরে হাসপাতালের বারান্দায় অবস্থান করতেন। তিনি হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। মানবিক কারণে তাঁকে সেখানে থাকতে বাধা দেওয়া হয়নি। ঘটনার সময় তিনি গাইনি ওয়ার্ডের একটি ফাঁকা বেডে ঘুমিয়ে ছিলেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, নিরাপত্তার জন্য হাসপাতালে পুলিশ বা আনসার নেই। আউটসোর্সিংয়ের নিরাপত্তাকর্মী দায়িত্বে থাকেন। ঘটনার সময় দুজন নিরাপত্তা কর্মী হাসপাতালের পেছনের অংশে ছিলেন। কারণ ওখান থেকেই বিভিন্ন সময় বৈদ্যুতিক তার ও এসির যন্ত্রাংশ চুরি হয়েছে তাই।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান আজকের পত্রিকাকে বলেন, আটক দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত