ঝালকাঠির কাঠালিয়ায় ফিরোজা বেগম (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামী মো. বাশার হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বাশারকে গ্রেপ্তার করে পুলিশ। বাশার উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের দেনছের হাওলাদারের ছেলে। ওই গৃহবধূ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদি গ্রামের মিরাজ ঠাকুরের মেয়ে।
আজ গৃহবধূর বাবা মিরাজ ঠাকুর বাদী হয়ে বাশারকে আসামি করে আত্মহত্যা প্ররোচনার মামলা করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার দুপুরে এনজিওর কিস্তির টাকা নিয়ে বাশার ও ফিরোজার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায় বাশার ফিরোজাকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে ফিরোজা অভিমান করে সকলের ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে রাতে ফিরোজার বাবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, গৃহবধূর বাবা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। মামলার আসামি বাশারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে প্রতিটা জেলায় একটি প্রেসক্লাব রাখার ব্যাপারে বর্তমান সরকার কাজ করছে। বিএনপি সরকার গণমাধ্যমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে।’
৬ মিনিট আগে
রক্ষণাবেক্ষণ, সুষ্ঠু ব্যবস্থাপনা ও তদারকির অভাবে সাশ্রয়ী হওয়া সত্ত্বেও মানিকগঞ্জে কোটি টাকার সোলার পাম্পে মিলছে না সুফল। জেলার বেশির ভাগ সোলার ইরিগেশন প্রকল্পই অচল বা আংশিক সচল অবস্থায় পড়ে আছে। কোথাও যান্ত্রিক ত্রুটি, কোথাও আবার টেকনিশিয়ানের অভাবে বন্ধ রয়েছে পাম্প।
১০ মিনিট আগে
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর দক্ষিণ থানাসংলগ্ন হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন যাত্রী। শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে।
১৮ মিনিট আগে
গত বৃহস্পতিবার রাতে সোয়ারীঘাট থেকে জিনজিরা গুদারা ঘাটে পারাপারের সময় মাঝ নদীতে একটি দ্রুতগামী ট্রলার যাত্রীবাহী নৌকাটিকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ছয়জনের মধ্যে পাঁচ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাঁতার না জানা হোসেন পানিতে তলিয়ে যান।
১ ঘণ্টা আগে