
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গত সাড়ে ১৫ বছর দেশটি খুন, ক্রসফায়ার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ভরে গেছে। দুজন সাবেক আমিরসহ জামায়াতের ১১ জন শীর্ষ নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তবে জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কেউ মানুষের ওপর জুলুম করতে পারবে না।
আজ সোমবার সকালে ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শহরের ইশারা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ‘ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান এ সব কথা বলেন।
আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে অফিস আদালত কোর্ট-কাচারি কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না। কোনো মানুষ হয়রানির শিকার হবেন না। কৃষক তার ফসলের ন্যায্য ন্যায্য মূল্য পাবেন। শ্রমিক তার ঘামের ন্যায্য মূল্য পাবেন। বিচারক তার আসনে বসে মানুষের ওপর জুলুম করবেন না। যে দেশের শাসকেরা অন্যায় ও জুলুমে দেশটাকে পূর্ণ করে দেয় এবং জনগণ চুপ করে সহ্য করে, সেই সমাজে আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে আসে। তবে, যদি জনগণ শাসকের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং আল্লাহর সাহায্য কামনা করে, তখন আল্লাহর সাহায্য তাদের কাছে পৌঁছে যায়।
শফিকুর রহমান আরও বলেন, সাড়ে ১৫ বছর ধরে এই দেশের জনগণ শান্তিতে ঘুমাতে পারেনি। তারা মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, আর পেশাগত দায়িত্ব পালনেও অনেকে সুযোগ পায়নি। দেশটি খুন, ক্রসফায়ার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ভরে গেছে। বহু মায়ের বুক খালি করা হয়েছে, বাবার সামনে থেকে তার সন্তানকে ধরে নিয়ে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামের ১১ জন শীর্ষ নেতার বিরুদ্ধে ঘটানো জুলুমের কথা উল্লেখ করে তিনি বলেন, দুজন সাবেক আমিরসহ ১১ জন নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে কেউ ফাঁসির দণ্ড পেয়েছেন, কাউকে আবার কারাগারে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তবে জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কেউ মানুষের ওপর জুলুম করতে পারবে না

তিনি আরও বলেন, যাকে কোরআনের পাখি বলা হতো সেই দেলোয়ার হোসেন সাঈদীকেও তারা জেলের ভেতরে নির্মমভাবে হত্যা করেছে। তিনি ছিলেন সেই ব্যক্তি, যিনি দ্বীনের দাওয়াত নিয়ে পৃথিবী জুড়ে কল্যাণের বার্তা পৌঁছানোর জন্য কাজ করছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে তারা এসব কাজ বাস্তবায়ন করবেন।
জেলা জামায়াত আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। সম্মেলন শেষে জামায়াতের আমির ঝালকাঠি নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসার মাঠে এক সুধী সমাবেশে অংশ নেন। মতবিনিময় শেষে তিনি ছারছিনা দরবার শরীফ, পিরোজপুরের উদ্দেশ্যে ঝালকাঠি জেলা ত্যাগ করবেন বলে জানা যায়।

বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে এ বছর প্রতিটি পূজামণ্ডপে চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করেছে সরকার। তবে বরাদ্দের সেই চাল বাজারমূল্যের চেয়ে কম দামে প্রভাবশালী চক্রের কাছে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন সাভার-আশুলিয়ার দুর্গামণ্ডপের পূজারিরা।
৫ ঘণ্টা আগে
বগুড়ায় যুবদলের কর্মী পরিচয়ে বিরোধী নেতা-কর্মীদের পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে হারুনার রশিদ হারুন (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর টাকা না দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে পুলিশে ধরিয়ে দেন তিনি।
৫ ঘণ্টা আগে
বগুড়ার শাজাহানপুর ও শেরপুর উপজেলার এলাকায় বিভিন্ন বয়সী মানুষের ফেস ভেরিফিকেশন, ছবি, পাসপোর্টের ছবি ও বায়োমেট্রিক তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় আট বছর ধরে এই কাজ করেছে একটি চক্র।
৫ ঘণ্টা আগে
কোথাও চলছে মাথার আদলে ক্যাপ ঠিকঠাক করার কাজ। কেউ সেটিতে লাগাচ্ছেন কৃত্রিম চুল। তাঁদের হাতে মাথার আদলে তৈরি হচ্ছে পরচুলা। দুই, চার কিংবা দশজন নন। এই কাজ করছেন প্রায় আড়াই শ নারী। আর এই কারখানা তদারকি করছেন বিলকিস বেগম। কারখানাটির মালিক তিনি। অন্যের প্রতিষ্ঠানে পরচুলা তৈরির কাজ শিখে এখন...
৬ ঘণ্টা আগে