
যশোরের বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রাম থেকে ২ কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় কোনো অপরাধীকে ধরা সম্ভব হয়নি। বুধবার (২ এপ্রিল) দিবাগত গভীর রাতে বেনাপোল কার্গোভিকেল টার্মিনালের পেছন থেকে এই বিস্ফোরকের চালান উদ্ধার করা হয়।
উদ্ধার করা বিস্ফোরকের মধ্যে রয়েছে, ভারতীয় মসলা বিস্ফোরক পাউডার ১ হাজার ৪০০ গ্রাম ও পটাশ বিস্ফোরক পাউডার ১ হাজার ৪০০ গ্রাম।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, তাঁরা গোপন সংবাদ পান যে সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশ্যে বড় আঁচড়া গ্রামের বেনাপোল কার্গোভিকেল টার্মিনালের পেছনে বিস্ফোরকদ্রব্য মজুত করা হচ্ছে। তখন তাঁরা অভিযান চালিয়ে বড় আঁচড়া গ্রামের ছোবহানের বাড়ির পাশে ফুলবাগান থেকে ২ কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক উদ্ধার করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান সন্ত্রাসীরা। বিস্ফোরক পাউডারগুলো রাতেই থানায় জমা দেওয়া হয় এবং একটি মামলা দায়ের করা হয়।
বেনাপোল বন্দর ফায়ার ইন্সপেক্টর শাহিনুর রহমান বলেন, কেপিআইয়ের নির্দেশনা অনুযায়ী বন্দর স্থাপনার ১০০ গজের মধ্যে কোনো প্রতিষ্ঠান, স্থাপনা নির্মাণ ও বিস্ফোরক সংরক্ষণ করা যাবে না। অবৈধ প্রক্রিয়ায় বিস্ফোরক সংগ্রহ করা হলে তা তাপ বিকিরণ করে বিস্ফোরিত হতে পারে। এতে আমদানি পণ্য ও রাষ্ট্রীয় স্থাপনা বা সম্পদের বড় ধরনের ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা থাকে।
এদিকে স্থানীয়রা জানান, কেপিআইয়ের নির্দেশনা না মেনে বন্দরের গা ঘেঁষে বসতবাড়ি বা নানান স্থাপনা থাকায় অপরাধীদের আড্ডা ও সন্ত্রাসী কার্যকলাপের সুযোগ তৈরি হলেও বন্দর কর্তৃপক্ষের নজর নেই।
বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন বলেন, বন্দর সম্প্রসারণে আশপাশের স্থাপনা অধিগ্রহণের কাজ চলমান। বন্দরের আশপাশে অবৈধ বিস্ফোরকদ্রব্য সংরক্ষণ প্রতিরোধ বা যেকোনো ধরনের অপরাধ মূলক কার্যক্রম বন্ধে বন্দর কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। এ জন্য পুলিশের সহযোগিতাও চাওয়া হবে আবার।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, টার্মিনালের পেছনে সোবহানের বাড়ির পাশে ফুলবাগান থেকে এসব বিস্ফোরকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। বিস্ফোরক মজুতের সঙ্গে কারা সম্পৃক্ত বা কী উদ্দেশ্যে এগুলো আনা হয়েছিল, তা খতিয়ে দেখবে পুলিশ।

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে আসেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে তিনি হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় হাসপাতাল ঘুরে দেখে এমপি হাসনাত আব্দুল্লাহ কয়েকজন ডাক্তারকে অনুপস্থিতির বিষয়ে উপজেলা স্বাস্থ্য
১০ মিনিট আগে
মৌলভীবাজারের কুলাউড়ায় ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল সমর্থক একাদশকে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা সমর্থক একাদশ।
১৪ মিনিট আগে
মুন্সিগঞ্জ সদর উপজেলায় ব্যবসাসংক্রান্ত বিরোধের জেরে রফিকুল ইসলাম নামের এক সৌদিপ্রবাসীর বাড়িতে ঢুকে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রফিকুল গুলিবিদ্ধ হয়েছেন এবং তাঁর ছেলে দিহান ইসলাম (১২) ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে।
৪২ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের কানসাট সীমান্ত থেকে অস্ত্রের একটি চালান যাচ্ছিল কুষ্টিয়ায়। পথে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাটে চেকপোস্ট বসিয়ে চালানটি জব্দ করেছে পুলিশ। এ সময় এক তরুণীসহ দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রাইভেটকারও।
১ ঘণ্টা আগে