
কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে আসেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
আজ মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে হাসনাত আবদুল্লাহ হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় হাসপাতাল ঘুরে কয়েকজন চিকিৎসকের অনুপস্থিতির বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিবুস সালাম খানের কাছে জানতে চান তিনি।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ডেপুটি সিভিল সার্জন মো. সারোয়ার আকবর হাসপাতালে উপস্থিত হন।
কোনো প্রকার ছুটি ছাড়াই হাসপাতালে অনুপস্থিত ছয় চিকিৎসক হলেন সহকারী অধ্যাপক কার্ডিওলজি মো. শরীফ উদ্দিন আহম্মদ, সহকারী অধ্যাপক ই এন টি গোলাম সারওয়ার সরকার ও জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) কাজী আয়শা সিদ্দিকা এবং মেডিকেল কর্মকর্তা এস কে এম শামীম কাউসার, সাইফুল ইসলাম ও শিমুল রানী দাস।
এ সময় অনুপস্থিত চিকিৎসকদের আগামী তিন কর্মদিবসের মধ্যে অনুপস্থিতির কারণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিবুস সালাম খানের কাছে উপস্থিত হয়ে লিখিতভাবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হাসনাত আবদুল্লাহ বলেন, হাসপাতালে ২৬ জন চিকিৎসকের মধ্যে ১২ জন উপস্থিত থেকে স্বাস্থ্যসেবা দিচ্ছিলেন। পাঁচজন ছুটিতে আছেন, তিনজন বিভিন্ন কাজে বাইরে অবস্থান করছেন। এ ছাড়া অন্য ছয়জন কোনো কারণ ছাড়াই হাসপাতালে অনুপস্থিত। অনুপস্থিত ছয়জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মুহিবুস সালাম খানের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আজকে অনুপস্থিত ডাক্তারগণ কেন উপস্থিত থাকেননি, তা যদি আপনার কাছে সন্তোষজনক জবাব না দেওয়া হয়, তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন। আগামীকাল (বুধবার) থেকে ৭টা ৪৫ মিনিটে সকল ডাক্তারকে ব্রিফ করবেন। ৮টা ১৫ মিনিটে অ্যাটেনডেন্স নেবেন এবং সাড়ে ৮টার মধ্যে আমাকে অ্যাটেনডেন্স ঢাকায় পাঠাবেন, প্রতিদিন। ৮টা ১৫ মিনিটের পর কেউ এলে তাঁদের অ্যাটেনডেন্স নেবেন না। আমরা আপনাদের ডাক্তারি শেখানোর মতো সাহস দেখাব না। আমাদের অনেক অপ্রতুলতা আছে। আপনারা সবকিছু বুঝেই এই পেশায় এসেছেন। আপনারা আমাদের সেবা দিন। আমরা আপনাদের সম্মান করব।’
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিবুস সালামের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের এমপি হাসনাত আবদুল্লাহ বলেন, এটা বিভাগীয় বিষয়। কর্তৃপক্ষ দেখবে।
এ বিষয়ে মহিবুস সালাম খান বলেন, যাঁরা অনুপস্থিত ছিলেন, আগামী তিন কর্মদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে এর জবাব দেওয়ার জন্য তাঁদের শোকজ করা হয়েছে।

নরসিংদীর রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জীবনগাথা অবলম্বনে নির্মিত ‘বাংলার ঈগল’ ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণের কারণে আগের ভাস্কর্যটি অপসারণের পর নতুন ও বৃহদাকারে এটি পুনর্নির্মাণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন
৪ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সেবনের অভিযোগে আটক হয়ে আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর দুই যুবককে মারধরের অভিযোগ উঠেছে চার মাদক সেবনকারীর বিরুদ্ধে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন, এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। আহত এক ব্যক্তির বাবা পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
১৪ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে থাকা ১০২ কনটেইনার পণ্য নিলামে বিক্রি করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এ জন্য অনলাইনে দরপত্র আহ্বান করা হয়েছে। আজ (২ জুন) মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
১৬ মিনিট আগে
মৌলভীবাজারের কুলাউড়ায় ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল সমর্থক একাদশকে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা সমর্থক একাদশ।
১ ঘণ্টা আগে