
২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী বাঘেরটেকি খেলার মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ। হাজারো দর্শকের উপস্থিতিতে আয়োজিত ম্যাচটি ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক ফুটবল উন্মাদনা।
গতকাল সোমবার বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু নদীর তীরঘেঁষা বাঘেরটেকি মাঠে কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবার ও এবিসি স্পোর্টস একাডেমির আয়োজনে এবং ব্রাদার্স ইউনিয়ন হাজীপুরের সহযোগিতায় বহুল আলোচিত এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, মাঠের চারপাশে হাজারো দর্শকের সমাগম ঘটে। কেউ হলুদ জার্সি পরে ব্রাজিলকে, আবার কেউ আকাশী-সাদা জার্সি পরে আর্জেন্টিনাকে সমর্থন জানাতে উপস্থিত হন। খেলা দেখতে জেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের উপজেলা থেকে ফুটবলপ্রেমীরা মাঠে ভিড় করেন।
খেলা শুরুর পর থেকেই দুই দলের সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উত্তেজনা। বাঁশি, পতাকা ও প্রিয় দলের জার্সিতে সজ্জিত দর্শকদের উচ্ছ্বাসে পুরো মাঠজুড়ে তৈরি হয় বিশ্বকাপের আবহ।
আয়োজক সূত্রে জানা যায়, ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে কুলাউড়া উপজেলার ফুটবলারদের নিয়ে এই আয়োজন করা হয়। প্রীতি ম্যাচে অংশগ্রহণের জন্য আর্জেন্টিনা ও ব্রাজিলের মোট ৯৭৭ জন সমর্থক নিবন্ধন করেন। সেখান থেকে বাছাই করে ৪৪ জন খেলোয়াড়কে দুটি দলে ভাগ করা হয়। এর মধ্যে আর্জেন্টিনা সমর্থক ২২ জন এবং ব্রাজিল সমর্থক ২২ জন খেলোয়াড় অংশ নেন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আব্দুল মুহিত বাবলু এবং সদস্য আব্দুল কাইয়ুম মিন্টুসহ স্থানীয় ক্রীড়া সংগঠকরা।
শ্রীমঙ্গল থেকে খেলা দেখতে আসা রেদোয়ান আহমদ বলেন, “আমি ব্রাজিল দলকে সমর্থন করি। কয়েকদিন পর বিশ্বকাপ শুরু হবে। এই প্রীতি ম্যাচ দেখে খুব ভালো লেগেছে। ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা দারুণ আনন্দ উপভোগ করেছেন।”
রোমাঞ্চকর এই ম্যাচে ব্রাজিল সমর্থক একাদশকে ২-১ গোলে পরাজিত করে আর্জেন্টিনা সমর্থক একাদশ বিজয় অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলের সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খালপাড় এলাকার শশী ভিলা নামের একটি ভবনের নিচতলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩১ মিনিট আগে
নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় আকস্মিক বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সামনে আসছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। পাহাড়ি ঢলের তোড়ে ভেঙে গেছে সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি, নষ্ট হয়েছে কৃষকদের আমনের বীজতলা, ভেসে গেছে শত শত
৩৪ মিনিট আগে
সাগর হোসেন বুলেট হাজারীবাগ ভাগলপুর লেনের স্থানীয় বাসিন্দা। তার বাবার নাম মৃত শাহাদত হোসেন। বুলেট বেকার ছিলেন। কে বা কারা এই হত্যায় জড়িত, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
১ ঘণ্টা আগে
মোটরসাইকেলের জ্বালানি তেল নিতে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ফের বাড়ছে ভিড়। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে বাইকের লম্বা সারি।
১ ঘণ্টা আগে