
যশোরের মনিরামপুরে বস্তায় রামদা, দা ও ছুরি নিয়ে ঘোরাঘুরির সময় তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ঢাকুরিয়া এলাকার কাটাখালী মোড়ে ঘটনাটি ঘটে। দ্রুত বিচার আইনে মামলার পর আজ শুক্রবার দুপুরে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আটক যুবকেরা হলেন অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের মেহেদী হাসান (২০), একই গ্রামের তামিম শেখ (১৯) ও মনিরামপুরের ভোমরদহ গ্রামের শাকিল গাজী (১৯)।
স্থানীয় লোকজন জানান, তিন যুবক গতকাল রাতে একটি বস্তা নিয়ে কাটাখালী মোড়ে আসেন। হাঁটার সময় বস্তার ভেতর থেকে শব্দ হলে মোড়ের লোকজনের সন্দেহ হয়। পরে বস্তা তল্লাশি করে একটি রামদা, একটি দা ও একটি ছুরি পাওয়া যায়।
শাকিল গাজীর দাবি, ভোমরদহ এলাকার বজলে নামের এক মাংস ব্যবসায়ী পুরোনো ছুরি ও চাপাতি কিনতে চেয়েছিলেন। সেগুলো বিক্রির জন্য তাঁরা সেখানে এনেছিলেন।
স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদে বজলে বলেন, শাকিলের দাবি সত্য নয়।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, ডাকাতির উদ্দেশ্যে তিন যুবক রাতে দেশীয় অস্ত্র নিয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করছিলেন।
মনিরামপুর থানার উপপরিদর্শক রেজাউল ইসলাম বলেন, দেশীয় অস্ত্রসহ আটক তিন যুবকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। আদালতের বিচারক তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ওই সেনাসদস্য। তাঁর মাথায় গুরুতর আঘাত ও ডান পা ভেঙে ঝুলে ছিল। এ সময় বিমানবন্দর আনসার ফোর্সের সদস্য শাহাবুল তাঁকে দেখতে পেয়ে দ্রুত এগিয়ে যান...
১৫ মিনিট আগে
নাটোরের লালপুর উপজেলা ভূমি অফিসে জানালার গ্রিল ভেঙে আবারও চুরির অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে জানালার গ্রিল ও তালা ভেঙে অফিসের কম্পিউটার, মনিটর, সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে গেছে দুর্বৃত্তরা। একই অফিসে দুবার চুরির ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
২১ মিনিট আগে
লালমনিরহাটে উজানের ঢল ও দুদিনের টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বেড়েছে। ফলে নদীপারের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলায় তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১১ মিটার; যা বিপৎসীমার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ মিটার) ৪ সেন্টিমিটার নিচ...
৩৩ মিনিট আগে
সৌদিপ্রবাসী ইমনের বোন সুলতানা বাসার সামনে ময়লা পানি জমিয়ে রেখেছিলেন। সেই পানি পরিষ্কার করতে বলেন তানিয়া। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুলতানা বিষয়টি ইমনকে জানায়। ওই দিন ইমন সবাইকে হুমকি দিয়ে বলেন ‘আমিও মরব, তোদেরকেও মারব’, বলে নিজের শরীরে পেট্রল ঢালেন এবং অন্যদের শরীরে
৩৯ মিনিট আগে