ঢাকা বিমানবন্দর স্টেশনসংলগ্ন প্রস্তাবিত এসআরবি হেডকোয়ার্টার্সের সামনে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত এক সেনাসদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন বিমানবন্দর আনসার ফোর্সের এক সদস্য। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ওই সেনাসদস্য। তাঁর মাথায় গুরুতর আঘাত ও ডান পা ভেঙে ঝুলে ছিল। এ সময় বিমানবন্দর আনসার ফোর্সের সদস্য শাহাবুল তাঁকে দেখতে পেয়ে দ্রুত এগিয়ে যান।
শাহাবুলের কাছে ওই সেনাসদস্য জানান, গাজীপুরে প্রশিক্ষণ শেষে এসআরবি হেডকোয়ার্টার্সে কর্মস্থলে যোগ দিতে আসার পথে তিনি ট্রেন দুর্ঘটনার শিকার হন। পরে শাহাবুল আহত সেনাসদস্যের ব্যাগ ও মোবাইল ফোন নিজের হেফাজতে নেন।
স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত সেনাসদস্যকে উদ্ধার করে প্রথমে এসআরবি গেটে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত ব্যক্তিদের উদ্যোগে দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। পরে তাঁকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।
আহত সেনাসদস্যের সঙ্গে শাহাবুলও অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে যান। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা ও হাসপাতালে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতা করেন তিনি।
পরে রাতে আহত সেনাসদস্যের পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছালে শাহাবুল তাঁর কাছে থাকা ব্যাগ, মোবাইল ফোনসহ সব মালামাল অক্ষত অবস্থায় পরিবারের কাছে বুঝিয়ে দেন। এরপর তিনি কর্মস্থলে ফিরে যান।

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুত করা ৪০৩ বস্তা ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সারগুলো জব্দ করেন।
৯ মিনিট আগে
টাঙ্গাইলে বিএনপির সমাবেশে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিরোধ করা হবে। রাজপথে বিশৃঙ্খলা করে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা হলে দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
২৩ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. এবাদুল হক (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী পার হওয়ার সময় নৌকা থেকে ছিটকে পড়ে উজির মণ্ডল (৬০) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে বারমাইল থেকে ঈশ্বরদীর দাদাপুরচরে যাওয়ার পথে মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে