
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি বন্দর থানা-পুলিশকেও কোরবানির পশুর চামড়া পাচার করতে পারে, সন্দেহভাজন এমন ব্যক্তিদের তালিকা করে তাঁদের ওপর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
কোরবানি ঈদের দিন থেকে যত দিন পর্যন্ত পাচারের সম্ভাবনা থাকবে তত দিন পর্যন্ত বাড়তি নিরাপত্তা থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা গেছে, গত বছরের মতো এবারও পশুর চামড়ার মূল্য কম। গতবার কেনা দামেও ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে পারেনি। সরকারি দামেও সাড়া মেলেনি। অপর দিকে ভারতে চামড়ার দাম বেশি হওয়া পাচারের শঙ্কা থেকে যায়। এতে বিজিবি প্রতিবছরই পাচারের ঝুঁকি এড়াতে বাড়তি সতর্ক অবস্থান নেয়।
স্থানীয় চামড়া বিক্রেতা রফিক মিয়া জানান, পাঁচ মণ ওজনের গরুর চামড়া বর্তমানে ২০০ থেকে ৩০০ টাকা এবং ১০ মণ ওজনের গরুর চামড়া ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বড় ছাগলের প্রতিটি চামড়ার মূল্য ৪০ টাকা ছোট ২০ টাকায় বিক্রি হচ্ছে।
অপর দিকে, ভারতের পশ্চিমবঙ্গে পাঁচ মণ ওজনের গরুর চামড়া ৫০০ থেকে ৬০০ রুপি এবং ১০ মণ ওজনের গরুর চামড়া প্রতিটি ৭০০ থেকে এক হাজার রুপি পর্যন্ত বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
বেনাপোল লতিফা ইয়াসিন এতিম খানার শিক্ষক মাওলানা আজিজুর রহমান বলেন, এলাকার মানুষ তাঁদের কোরবানির পশুর চামড়া দান করে থাকেন। কিন্তু এবার চামড়ার দাম খুবই কম।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘কোরবানির পশুর চামড়া আমাদের দেশের সম্পদ। এই সম্পদ যাতে কোনোভাবেই সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে পাচার না হয়, সে জন্য বেনাপোলের বিভিন্ন সীমান্ত এলাকায় ঈদের দিন সকাল থেকেই বাড়তি নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’
বেনাপোলের যেসব সীমান্ত দিয়ে চামড়া পাচারের ঝুঁকি থাকে সেগুলো হলো বেনাপোল, গাতীপাড়া, সাদিপুর, রঘুনাথপুর, ঘিবা, ধান্যখোলা, কাশিপুর, শিকারপুর, শালকোনা, আন্দুলিয়া, হিজলী, মাসিলা, শাহজাতপুর, বর্ণি, দৌলতপুর, পুটখালী, গোগা, কায়বা, অগ্রভুলোট, পাঁচভূলট ও রুদ্রপুর সীমান্ত।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ‘বেনাপোল সীমান্ত দিয়ে কারা কোরবানি পশুর চামড়া পাচার করতে পারেন, সন্দেহভাজন এমন ব্যক্তিদের তালিকা করে তাঁদের ওপর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।’

রবিউল নামে এক ব্যবসায়ী বলেন, ঈদের শেষ সময়ের দিকে পশুর হাটে বেচাকেনা বেশি হয়। তিনি গ্রামাঞ্চল থেকে গরু কিনে বিভিন্ন হাটে বিক্রি করেন। তাঁর মতে, এ অঞ্চলের মধ্যে জেঠুয়া বাজারে সবচেয়ে বেশি গরুর বেচাকেনা হয়ে থাকে।
২৭ মিনিট আগে
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পূর্ববিরোধের জেরে জিল্লুর রহমান (৫০) নামে এক জামায়াত নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবক আব্দুর রহমান, স্বপন ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার দাশমরিচ এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট বিভাগে হামের পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৮৩ জন রোগী।
২ ঘণ্টা আগে
তথ্য গোপন করে প্রায় ১৬ বছর ধরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ২০ নম্বর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে দায়িত্ব পালন করছেন মৌসুমী দস্তিদার। অনুসন্ধানে জানা গেছে, নিয়োগের সময় তিনি সরকারি বিধিমালার শর্ত ভঙ্গ করে ভুয়া ঠিকানা ব্যবহার করেছিলেন।
২ ঘণ্টা আগে