
যশোরের কেশবপুর উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য না পেয়ে সড়ক অবরোধ করেছেন কার্ডধারীরা। আজ বৃহস্পতিবার দুপুরে কেশবপুর পৌরসভার পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় তাঁরা যশোর-চুকনগর সড়ক অবরোধ করেন।
অবরোধের কারণে সড়কের দুই পাশে যাত্রীবাহী বাসসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, আজ সকাল থেকে পুরোনো বাসস্ট্যান্ড এলাকার একটি গুদামে ডিলার আব্দুল বারিক পৌরসভার ১, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ৬০৫ জন কার্ডধারীর মধ্যে টিসিবির পণ্য বিক্রি করছিলেন। বেলা ১টার দিকে তাঁদের পণ্য বিক্রি শেষ হয়ে গেলে গুদাম বন্ধ করে দেওয়া হয়। কিন্তু নতুন কার্ডধারী অনেকে সেখানে লাইনে দাঁড়িয়ে ছিলেন। তাঁরা পণ্য না পেয়ে যশোর-চুকনগর সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদও উপস্থিত ছিলেন।
শরীফ নেওয়াজ বলেন, কার্ড থাকার পরও যাঁরা পণ্য পাননি, তাঁরা পৌরসভায় গিয়ে তথ্য দিলে তালিকা অনুযায়ী এক সপ্তাহের মধ্যে তাঁদের টিসিবির পণ্য দেওয়ার ব্যবস্থা করা হবে।
টিসিবির ডিলার আব্দুল বারিক বলেন, ‘আমাকে পৌরসভার ১, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে নির্ধারিত ৬০৫টি কার্ডধারীর কাছে বিক্রির জন্য সমপরিমাণ খাদ্যপণ্য দেওয়া হয়। ৫৪০ টাকা মূল্যের এ পণ্যের প্যাকেজে ছিল ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ২ কেজি ডাল ও ২ লিটার তেল। বেলা ১টার দিকে ৬০৫টি কার্ডের পণ্য কার্ডধারীদের মধ্যে বিতরণ হয়ে যায়। কিন্তু সেখানে নতুন কার্ডধারীদের জন্য পণ্য বরাদ্দ না থাকলেও তাঁরা উপস্থিত হন। পণ্য না থাকায় গুদাম বন্ধ করে দেওয়া হয়।’
এদিকে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তিনি বলেন, টিসিবির যেসব কার্ডধারী পণ্য পাননি, তাঁদের দ্রুত পণ্য দেওয়া হবে।

ট্রাকটির সহকারী রায়হান গাড়িটি চালাচ্ছিলেন এবং চালক শরিফুল ইসলাম পাশে ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে রায়হান নিয়ন্ত্রণ হারালে ডাম্প ট্রাকটি সামনে থাকা আরেকটি ট্রাকে ধাক্কা দেয়। এতে শরিফুল ও রায়হান গুরুতর আহত হন।
৪২ মিনিট আগে
বরিশালের মুলাদীতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৯৩ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজধানীভিত্তিক সংগঠন ‘মুলাদী ফোরাম, ঢাকা’-এর উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় উপজেলার শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের সমরিতা হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের পর পেটে প্রায় দেড় কেজি গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। পরবর্তীকালে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কনিকা মণ্ডল (৩৫) নামের ওই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আজ শুক্রবার রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিহতের বাড়িতে পৌঁছে শোকাহত...
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে একটি শুটারগান, একটি গুলি, দুটি হাঁসুয়া, ১ কেজি ৮৫০ গ্রাম গান পাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৫-এর সিপিসি...
১ ঘণ্টা আগে