
যশোরের মনিরামপুরে ধানের গুদাম থেকে ৭০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন উপজেলার খেদাপাড়া বাজার থেকে এই তেল জব্দ করেন। ওই বাজারের তব্বির রহমান নামের এক ব্যবসায়ী নিজের ও পাশের ধান ব্যবসায়ী গোবিন্দ দাসের ধানের গুদামে প্লাস্টিকের চারটি ড্রামে ৭০০ লিটার তেল লুকিয়ে রেখেছিলেন।
ভ্রাম্যমাণ আদালত আসার খবর পেয়ে সটকে পড়েন তব্বির রহমান। উদ্ধার করা তেলের মধ্যে ডিজেল, পেট্রল ও অকটেন রয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বলেন, ‘আজ দুপুরে আমরা খবর পাই খেদাপাড়া বাজারে ধানের গুদামে প্লাস্টিকের এক ড্রাম তেল মজুত করা আছে। এ খবরের ভিত্তিতে বিকেলে ঘটনাস্থলে গেলে তেলের মূল মালিক তব্বিরকে পাওয়া যায়নি। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তব্বিরের গুদাম থেকে তিন ড্রাম জ্বালানি তেল জব্দ করা হয়েছে।’
এসি ল্যান্ড আরও বলেন, এই তেল মনিরামপুর বাজারে ফিলিং স্টেশনে বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
স্থানীয় যুবক আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘খেদাপাড়া বাজারের জ্বালানি তেল বিক্রেতা তব্বিরের সঙ্গে ওই বাজারের ধানের আড়তদার গোবিন্দর ভালো সম্পর্ক। গোবিন্দর আড়তে খালি তেলের ব্যারেল রাখতেন তব্বির। আজ সকালে গোবিন্দর আড়তে ধানের নিচ থেকে বাজারের লোকজন এক ব্যারেল অকটেন উদ্ধার করে প্রশাসনকে খবর দেয়। এরপর বিকেলে এসি ল্যান্ড এসে তব্বিরের দোকানে অভিযান চালিয়ে আরও তেল জব্দ করে। তব্বিরের তেল বিক্রির অনুমোদন নেই। আমরা তাঁর দোকানে তেলের জন্য গেলে ‘নেই’ বলে ফিরিয়ে দিতেন। পরে গোপনে ১৮০-২০০ টাকা লিটারে পেট্রল বেক্রি করতেন।’

ফরিদপুরের মধুখালীতে নদীভাঙন থেকে রক্ষা পেতে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) তীর সংরক্ষণকাজের জন্য স্বেচ্ছায় জমি দিয়েছিলেন এলাকাবাসী। আরসিসি ব্লক দিয়ে নদীর তীর বাঁধাইয়ের জন্য ওই জমিতে খননকাজ করে পাউবো। কিন্তু নদীর জমির পাশাপাশি ব্যক্তিগত জমির খনন করা মাটিও নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
৩৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরামের বিরুদ্ধে এলডিডিপির (লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট) টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬ মে লিখিত অভিযোগ দিয়েছেন জুয়েল রানা নামের এক ভুক্তভোগী।
৩৯ মিনিট আগে
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মামলায় দুধের শিশুকে নিয়ে কারাবন্দী ফারহানা আক্তার শিল্পীকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (১৩ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহ জামাল মানবিক বিবেচনায় তাঁর জামিন মঞ্জুর করেন।
১ ঘণ্টা আগে
জেলা প্রশাসনের পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম সংগ্রহের উৎসব। আজ বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফিরোজ রোডের একটি আমবাগানে গাছ থেকে আম সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
১ ঘণ্টা আগে