
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিনটি ট্রাকে ৪০ টন বিস্ফোরকদ্রব্য আমদানি করেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড।
আজ শুক্রবার পুলিশি পাহারায় এসব বিস্ফোরক দিনাজপুর জেলার মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির ম্যাগাজিনে পাঠানো হতে পারে।
এর আগে গত বুধবার (৬ মে) সন্ধ্যায় বিস্ফোরকবাহী চালানটি বন্দর এলাকায় প্রবেশ করে। কাস্টমস কার্যক্রম শেষে বন্দরের ৩১ নম্বর শেডে সর্বোচ্চ নিরাপত্তায় এসব বিস্ফোরক সংরক্ষণ করা হয়েছে।
বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, খনি প্রকল্পের কাজের জন্য প্রথম ধাপে ভারতের বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠান ‘কেলটেক এনার্জিস লিমিটেড’ থেকে এই বিস্ফোরক কেনা হয়েছে। চালানের মধ্যে রয়েছে ৪০ টন ইমালশন এক্সপ্লোসিভ, ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড। তিনটি ভারতীয় ট্রাকে করে বিশাল এই চালান বেনাপোল বন্দরে পৌঁছায়।
বিস্ফোরকদ্রব্য হওয়ায় বন্দর কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বন্দরের নির্ধারিত নিরাপদ শেডে মালামালগুলো রাখা হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, বিস্ফোরকদ্রব্য হওয়ায় চালানটি নিয়ে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্দরের নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে কাস্টমসসহ সংশ্লিষ্ট সব সংস্থার তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালিত হচ্ছে। পুলিশি পাহারায় নির্ধারিত সময়েই এসব বিস্ফোরক গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

বগুড়ার শিবগঞ্জে সিঁধ কেটে ঘরে ঢুকে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে ৯টি মামলার আসামি সেলিম ফকির (৩৬) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) ভোরের দিকে শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিম ফকির কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
১ ঘণ্টা আগেনেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের আশিয়ল গ্রামের পূর্বপাড়ায় খালের মুখ বন্ধ করে মাছের ঘের (ফিশারি) নির্মাণের অভিযোগ উঠেছে শাহজাহান মোড়ল নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এতে খালের পানি পাশের কাটাখালী নদীতে যেতে না পারায় গ্রামের সামনের নিচু বিল এলাকায় পানি জমে অন্তত ২০ একর জমির ধান তলিয়ে গেছে।
১ ঘণ্টা আগে
ক্রুড অয়েল সংকটে সাময়িকভাবে বন্ধ থাকা দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) আবার চালু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার পর রিফাইনারিটির কার্যক্রম পুনরায় শুরু হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত বিষয়টি নিশ্চিত করে জানান, কুতুবদিয়া চ্যানেল...
২ ঘণ্টা আগে
অনলাইন জুয়ার দেড় কোটি টাকার ভাগবণ্টন নিয়ে রাজস্ব বিভাগের কর্মচারী আমিনুল ইসলাম গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। ফাঁসি দেওয়ার আগে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে দিয়ে সরকারি এই কর্মচারী তাঁর মৃত্যুর জন্য এক ব্যাংক কর্মকর্তাকে দায়ী করে যান।
২ ঘণ্টা আগে