
অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘ফেসবুকসহ কিছু সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু নিউজ মিডিয়ায় কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।’ আজ সোমবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।
এদিকে পাশের জেলা যশোরে অবস্থিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ চামড়ার হাট রাজারহাট পরিদর্শন করেন শেখ বশিরউদ্দীন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘গত ১৫ বছরে চামড়া শিল্পের অধঃপতন, নৈরাজ্য সিন্ডিকেট গড়ে উঠেছে। এত দ্রুত ভাঙা সম্ভব নয়।’
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা চামড়াশিল্পে সবার আগে এতিমখানা, মাদ্রাসার স্বার্থ রক্ষার কাজ করছি। আমরা কাজ করছি, দেশের চামড়াশিল্পের স্বার্থ, দেশের চামড়াশিল্পের ভবিষ্যৎ নিয়ে। চামড়া শিল্পে গত ১৫ বছরে যে অধঃপতন ঘটেছে, যে নৈরাজ্য ও সিন্ডিকেট সৃষ্টি হয়েছে, তা ভেঙে দেওয়া জন্য সারা দেশে আমি ব্যক্তিগতভাবে ঘুরে বেড়াচ্ছি। সবকিছু পর্যবেক্ষণ করছি। এ ছাড়া কন্ট্রোল টিমও কাজ করছে।’
চামড়াশিল্প রক্ষার্থে অন্তর্বর্তী সরকার যত কর্মকাণ্ড করেছে, বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার করেনি মন্তব্য করে শেখ বশিরউদ্দীন বলেন, ‘চামড়ার মূল্য সঠিক ও বৃদ্ধির করার লক্ষ্যে সাড়ে সাত লাখ টন লবণ বিতরণ করা হয়েছে। লবণ দিয়ে সরকার চামড়ার মূল্যবৃদ্ধিতে সহায়ক ভূমিকা কাজ করেছে। অনেক মাদ্রাসা আছে, লবণ ছাড়া চামড়া দিয়েছে। সরকার লবণ ছাড়া চামড়ার মূল্য নির্ধারণ করে না। অনেক মৌসুমি ব্যবসায়ী চামড়া সম্পর্কে ধারণা না থাকাতে নষ্ট করেছে। ফলে তাঁরা কাঙ্ক্ষিত দাম পাননি।’
শেখ বশিরউদ্দীন আরও বলেন, ‘ট্যানারির মালিকদের সক্ষমতা বৃদ্ধির জন্য তাঁদের প্রণোদনার ২২০ কোটির টাকা ঈদের আগে ছাড় করেছে সরকার। বাজার ব্যবস্থাপনা সম্প্রসারণ করেছি। আমরা যে পদক্ষেপ নিয়েছি, বহির্বিশ্বে চামড়াশিল্পের চাহিদা তৈরি হবে। চামড়ার নৈরাজ্য নিয়ে এখনো সরকারের ওপর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই, চামড়াশিল্প রক্ষার্থে সরকার যত কর্মকাণ্ড করেছে, দেশের ইতিহাসে কোনো সরকার করেনি। সবার সহযোগিতা পেলে আমরা আমাদের লক্ষ্যে যেতে পারব।’

রাজারহাট পরিদর্শনকালে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যশোরের জেলা প্রশাসক আজাহার ইসলাম, পুলিশ সুপার রওনক জাহানসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চামড়ার হাট পরিদর্শন শেষে তিনি যশোর সদরের বারিনগরে ইউএসডিএ অর্থায়নে স্থাপিত সবজির হিমাগার পরিদর্শন করেন।
সাতক্ষীরায় শেখ বশিরউদ্দীন বলেন, ‘কোরবানির পশুর চামড়ার গুণগত মান অক্ষুণ্ন রাখতে ৮৬ হাজার কসাইকে সরকার প্রশিক্ষণ ট্রেনিং দিয়েছে। চামড়াশিল্পে প্রণোদনা বাবদ ২১৫ কোটি টাকা দেওয়া হয়েছে।’
এর আগে বাণিজ্য উপদেষ্টা সুন্দরবনঘেঁষা সাতক্ষীরা শ্যামনগর উপজেলার আশালতা মাধ্যমিক বিদ্যালয় ৭০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্য দেন।
বেলা ১১টায় অনুষ্ঠিত মিলনমেলায় প্রাক্তন শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল মজিদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সিদ্দিক জোবায়ের, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মমতাজ আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ আহমেদ, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা বেগম প্রমুখ।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের চারিয়া থেকে মাকড়াইল বাজার পর্যন্ত এক কিলোমিটারের সড়ক পিচঢালাইয়ের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। পাঁচ দিন আগে করা পিচঢালাই হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে। নিম্নমানের সংস্কার নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে নদী থেকে অবৈধভাবে তোলা প্রায় ২১ হাজার সিএফটি বালু জব্দ করে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের জিম্মায় রেখেছিলেন ভ্রাম্যমাণ আদালত। এসব বালু নিলামে বিক্রির জন্য গত শনিবার এলাকায় মাইকে প্রচার করে উপজেলা প্রশাসন।
২ ঘণ্টা আগে
জ্বালানিসংকটের অজুহাতে বরগুনার আমতলীর জনপ্রিয় কৃষি রেডিও বন্ধের ঘোষণায় উপকূলজুড়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এতে আবহাওয়ার পূর্বাভাস, কৃষি তথ্য ও জরুরি বার্তা থেকে বঞ্চিত হয়ে বিপাকে পড়েছেন অন্তত পাঁচ লাখ কৃষক, জেলে ও সাধারণ শ্রোতা। তাঁরা দ্রুত কৃষি রেডিও চালুর দাবি জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
জ্বালানি খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অনুসন্ধানী সাংবাদিকতার দক্ষতা বাড়াতে ৩ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই খাতে সুশাসনের ঘাটতি, দুর্নীতির ঝুঁকি ও তথ্যের স্বচ্ছতা নিয়ে সাংবাদিকদের ধারণা স্পষ্ট করা এবং তাদের প্রতি
৪ ঘণ্টা আগে