যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চতুর্থ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। আগামী চার বছরের জন্য তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। ভিসি পদ শূন্য হওয়ার এক মাস পর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হলো।
আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১–এর ১০(১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মজিদকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
প্রসঙ্গত, গত ২১ আগস্ট সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মেইলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ করেন যবিপ্রবির তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। অধ্যাপক ড. আনোয়ার হোসেন ২০১৭ সালের ২০ মে যবিপ্রবিতে ভাইস চ্যান্সেলর পদে যোগদান করেন। চাকরির প্রথম মেয়াদে তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
৫৫ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে তিনি ২০২১ সালের ১৯ মে ভিসি পদের মেয়াদ শেষ করেন। একই বছরের ১ জুন অধ্যাপক ড. আনোয়ার হোসেন দ্বিতীয় মেয়াদে ভিসির দায়িত্ব পান। নানা দুর্নীতির মধ্যে তিনি যবিপ্রবির ১৪ লিফট স্থাপন নিয়ে ১০ কোটি টাকার অনিয়ম করে আলোচিত হন তিনি। তাঁর অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। আর লিফট–কাণ্ডে উচ্চ আদালতে রিট পিটিশন জমা দেন যশোরের ঝিকরগাছা উপজেলা বাসিন্দা আব্দুল করিম। দুর্নীতি দমন কমিশনে (দুদক) রয়েছে ড. আনোয়ার হোসেনের দুর্নীতির ফাইল।

রাজধানীর শাহজাহানপুরে মোহাম্মদ ফকরুল হাসান ফরহাদ (৪৪) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার ঘটনায় তাঁর বড় বোন ও ভগ্নিপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নুর আফসানা নিপা (৪৫) ও আব্দুস সামাদ সুজন (৫৮)। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস...
৫ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত এক মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ। পরিচয় শনাক্ত করতে তাঁর পকেট তল্লাশির সময় একটি প্যাকেট থেকে এসব ইয়াবা পাওয়া যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পুলিশ পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৮ মিনিট আগে
রাজধানীর বংশালের নবাবপুরে বিভিন্ন ব্র্যান্ডের নামে তৈরি প্রায় ১০ লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১১ মিনিট আগে
জিয়াউল আহসান আইন ও বিচারের তোয়াক্কা না করে সজল, সাবেক বিডিআর সদস্য নজরুল ইসলাম মল্লিক, ফিশিং বোট মালিক আলকাছ মল্লিক, মামুন ওরফে মাসুদ, মান্নন, জিহাদ, সোহাগ, আল আমিন, আসাদ, বেলাল, শিশির কুমার মণ্ডল ওরফে মন্টু মেম্বার, বাচ্চু, জামাল মুন্সিসহ কমপক্ষে ১৫০ জনকে হত্যা করে, হত্যার নির্দেশ দিয়ে...
১২ মিনিট আগে