Ajker Patrika

যশোরে রান্নাঘরের টিনের চালে লুকানো ছিল পিস্তল-গুলি

যশোর প্রতিনিধি
যশোরে রান্নাঘরের টিনের চালে লুকানো ছিল পিস্তল-গুলি
উদ্ধার হওয়া পিস্তল, ম্যাগাজিন ও গুলি। ছবি: সংগৃহীত

যশোরে তালিকাভুক্ত সন্ত্রাসী তৌহিদুর রহমান জুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার ভোরে সদর উপজেলার শেখহাটি পূর্বপাড়ায় তাঁর বাড়ি থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল ও তাঁর পরিবারের সদস্যরা পালিয়ে যান। জুয়েল একই এলাকার কাজী আলমগীর হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়েলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। পরে তল্লাশি করে রান্নাঘরের টিনের চালের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি এবং এক রাউন্ড ওয়ান শুটারের গুলি উদ্ধার করা হয়।

ওসি বলেন, জুয়েলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত