
যশোরের মনিরামপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কারের আরোহী ইফা (১৩) নামে এক কিশোরী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে যশোর-চুকনগর সড়কের বিজয়রামপুর খইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় প্রাইভেট কারের ভেতরে থাকা ফরহাদ হোসেন (৪০), তাঁর স্ত্রী স্বপ্নিল ইসলাম (৩৫) এবং কাভার্ড ভ্যানের চালক রুহুল আমিন আহত হন।
প্রাইভেট কারের হতাহতদের বাড়ি নড়াইল পৌরসভার চৌরাস্তা এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই মিলন বলেন, রাতে কেশবপুর এলাকা থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে প্রাইভেট কার চালিয়ে যশোরে ফিরছিলেন ফরহাদ। তখন বৃষ্টি হচ্ছিল। রাত পৌনে ১১টার দিকে পরিবারটি বিজয়রামপুর খইতলা স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর প্রাইভেট কারটি আড়াআড়ি করে দাঁড় করিয়ে ফেলেন ফরহাদ। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান কারটিকে মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় কারটি রাস্তার পাশে উল্টে দুমড়ে-মুচড়ে যায়। এতে ভেতরে থাকা তিনজন আহত হন। একই সঙ্গে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে গিয়ে আহত হন চালক রুহুল আমিন।
এসআই মিলন আরও বলেন, আহত চারজনকে উদ্ধার করে প্রথমে মনিরামপুর হাসপাতালে আনা হয়। পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইফাকে মৃত ঘোষণা করেন।
এসআই মিলন বলেন, নিহত মেয়েটির বাবা-মা ও কাভার্ড ভ্যানের চালক ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রাইভেট কার ও কাভার্ড ভ্যান আমাদের হেফাজতে আছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারের সংকট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সারের কোনো সংকট নেই। তবে ডিলারদের দাবি, কৃষকের চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় সবাইকে একসঙ্গে প্রয়োজনীয় সার দেওয়া সম্ভব হচ্ছে না। আর কৃষকেরা বলছেন, তাঁরা পর্যাপ্ত সারা পাচ্ছেন না।
৪ ঘণ্টা আগে
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ট্রলি পেতে টাকা দাবির অভিযোগ দীর্ঘদিনের। স্বজনদের অভিযোগ, টাকা না দিলে মুমূর্ষু রোগীকেও ট্রলি দেওয়া হয় না। এমন অভিযোগের মধ্যেই মুমূর্ষু তিন বছরের শিশু সাফা মারওয়াকে ট্রলি না দিয়ে কোলে করে হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে নেওয়ার ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক...
৪ ঘণ্টা আগে
খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা নাসিমুল গণি করিম ওরফে নাসিমকে (৫৫) গুলি করে হত্যার এক দিন পর গত সোমবার রূপসায় আক্তার ঢালীকে (৫৮) গুলি করে হত্যা করা হয়। পরপর পাশাপাশি দুই উপজেলায় দুই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে
বিস্তৃত সবুজ আমন ধানের খেত। মৃদু বাতাসে দোল খাচ্ছে ধানের পাতা। এ দৃশ্যে অনেকের চোখ জুড়ালেও পঞ্চগড়ের বোদা উপজেলার কৃষক দুলাল ইসলামের মন ভারাক্রান্ত। কারণ পোকার আক্রমণে তাঁর খেতের অনেক ধান নষ্ট হয়ে গেছে। অথচ তাঁর ব্লকের দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কখনো খোঁজ নেননি—অভিযোগ দুলালের।
৪ ঘণ্টা আগে