যশোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোর-চৌগাছা সড়কের জগহাটি জোড়াব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মহেশপুর উপজেলার আলিসা গ্রামের সেলিম হোসেন (৪৮) ও ইব্রাহিম হোসেন ( ৫০)। তাঁদের মরদেহ পুলিশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন স্বজনকে দেখে বাড়ি ফিরছিলেন সেলিম হোসেন ও ইব্রাহিম হোসেন। পথে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সংলগ্ন জগহাটি জোড়াব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল আরোহী দুজন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পালিয়ে গেছে বাস।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, যশোর শহরে একটি হাসপাতালে রোগী দেখে বাড়িতে যাচ্ছিলেন ওই দুই ব্যক্তি। পথে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হন। তাঁদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি শনাক্ত করা যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তাকে মারধরের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। দাঁড়িয়ে কথা বলার এক পর্যায়ে হঠাৎ করে এক ব্যক্তি হাবিবাকে সজোরে একটি থাপ্পড় মারেন। এরপর হাবিবা লুটিয়ে পড়েন। কোনমতে সামলে উঠে দাঁড়ালেই আবার তাকে একটি থাপ্পড় মারা হয়। এরপর হাবিবার সঙ্গে থাকা লোকজন তাকে রক্ষা করেন।
৭ মিনিট আগে
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কুমিল্লার হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর হাসেমিয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ওই তিন ব্যক্তি জাল ভোট দেন।
১৭ মিনিট আগে
সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে ব্যবস্থা নিতে পারেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি রয়েছে। তাদের কাছে অভিযোগ করতে পারেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে এ বিষয়ে দেখার এখতিয়ার আমার নেই।’
২০ মিনিট আগে
নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের খালিয়াজুরী উপজেলায় জাল ভোট দেওয়ার সময় জহিরুল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পশ্চিম জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়।
৩০ মিনিট আগে