
যশোরে আজ বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রায় দুই সপ্তাহের মৃদু তাপপ্রবাহের পর জেলায় এখন মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খরতাপে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ।
যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির নিয়ন্ত্রণাধীন আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল বুধবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিন ধরেই যশোরে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে এবং এ পরিস্থিতি আরও কয়েক দিন স্থায়ী হতে পারে।
দু-এক দিন বৃষ্টি হলেও তা তাপমাত্রা কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেনি। মাঝারি তাপপ্রবাহে জেলার প্রকৃতি ও জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে দুপুরের দিকে রাস্তা, মাঠ ও ফসলি জমিতে মরুভূমির মতো উত্তাপ অনুভূত হচ্ছে। ঘরের বাইরে বের হলেই গরম বাতাসে শরীর ঝলসে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে।
শহরের মুজিব সড়কের সার্কিট হাউসের সামনে রিকশা নিয়ে ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন রিকশাচালক নুরুল ইসলাম। তিনি বলেন, “গরমে রিকশা চালাতে গেলে শরীরে আগুনের ছ্যাঁকা লাগার মতো হয়। তারপরও জীবিকার জন্য রাস্তায় থাকতে হয়। কিন্তু যাত্রীও কম পাওয়া যাচ্ছে।”
শহরের লালদীঘি পাড় এলাকায় আখের রস বিক্রেতা কালাম হোসেন বলেন, “গরমের কারণে অনেক মানুষ আখের রস খেতে আসছেন। কিন্তু রোদে দাঁড়িয়ে ব্যবসা করাও কষ্টকর হয়ে পড়েছে। ছায়াযুক্ত স্থানে দাঁড়িয়ে বিক্রি করতে হচ্ছে।”

প্রচণ্ড গরম থেকে বাঁচতে অনেকেই ছাতা, টুপি বা গামছা ব্যবহার করছেন। কৃষিশ্রমিকেরা কাজের ফাঁকে ছায়ায় বিশ্রাম নিচ্ছেন। গরম থেকে স্বস্তি পেতে গ্রামাঞ্চলে অনেক কিশোর-যুবককে নলকূপ ও জলাশয়ে গোসল করতেও দেখা যাচ্ছে।
চিকিৎসকদের মতে, অতিরিক্ত ঘামের ফলে শরীর থেকে পানি ও লবণ বের হয়ে যাওয়ায় পানিশূন্যতা, দুর্বলতা, মাথা ঘোরা, বমিভাব, রক্তচাপের ওঠানামা এবং তাপজনিত নানা অসুস্থতা দেখা দিতে পারে। শিশু, বয়স্ক ব্যক্তি, অন্তঃসত্ত্বা নারী ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।
ভ্যাপসা গরমের প্রভাব পড়তে শুরু করেছে হাসপাতালগুলোতেও। যশোর জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গরমজনিত অসুস্থ রোগীর সংখ্যা বাড়ছে।
জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল বলেন, “বর্তমানে তাপমাত্রার পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকায় মানুষ বেশি অস্বস্তি অনুভব করছে। অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে পানি ও ইলেকট্রোলাইট বের হয়ে যাচ্ছে। ফলে পানিশূন্যতা, দুর্বলতা ও তাপজনিত বিভিন্ন স্বাস্থ্যসমস্যা দেখা দিচ্ছে।”
ডা. নাজমুস সাদিক রাসেল পথচারী, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও বয়স্কদের পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন গ্রহণের পরামর্শ দেন। একই সঙ্গে প্রয়োজন ছাড়া রোদে বাইরে না যাওয়া এবং হিট স্ট্রোক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

৪৫ তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশ পেয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা পুনঃগেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। আগামী শনিবার সকাল ১০টার মধ্যে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না এলে আত্মাহুতির মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
৩ মিনিট আগে
সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার ছুটি শুরুর আগে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শেষ কর্মদিবস। ছুটি উপলক্ষে আবাসিক হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। আগামী ২৫ অক্টোবর নিয়মিত কর্মদিবস শুরুর কথা থাকলেও উপাচার্য নিয়োগসংক্রান্ত সংকটের সমাধান না হলে শাটডাউন কর্মসূচি অব
৫ মিনিট আগে
জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের এমপি নূরুল ইসলাম মনি বলেছেন, ‘শেখ হাসিনা বছরে ৩৫ কোটি টাকা খেয়েছেন। আমি শুনেছি, প্রতিদিন দুপুরে তাঁর খাবারের বিল হতো সাড়ে ১০ লাখ টাকা। সেখানে তারেক রহমান ১৫০ টাকায় দুপুরের খাবার খান। এর নাম তারেক রহমান।’
১৩ মিনিট আগে
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অর্ধেকে নামাতে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সড়কের অবকাঠামো, যান চলাচলে শৃঙ্খলা, উপযুক্ত ও দক্ষ চালক এবং জনগণের সচেতনতা—সবকিছুই সড়ক নিরাপত্তার সঙ্গে জড়িত।
২২ মিনিট আগে