
যশোরের মনিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতদের একজন মেহেদী হাসান জনি (২২)। যিনি আজ সোমবার ঢাকার বিমানবন্দরে নতুন চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল। অপরজন রাকিব হোসেন (২২)। যিনি কলেজে পড়াশোনার পাশাপাশি একটি ওষুধের দোকানে কাজ শিখছিলেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের গালদা মানিকতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জনি উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে। তাঁর বাবা ঢাকার মিরপুর এলাকায় প্রাইভেট কারচালক হিসেবে কর্মরত। মা ও এক ছোট বোনকে নিয়ে সংগ্রামী জীবন ছিল জনির। লেখাপড়ার পাশাপাশি তিনি ইলেকট্রনিকসের কাজ শিখেছিলেন। এইচএসসি পাসের পর সম্প্রতি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চেকিং সুপারভাইজার পদে চাকরি পান। গত ১৭ মে কাজে যোগ দিয়ে এক সপ্তাহের প্রশিক্ষণ শেষে ঈদের ছুটিতে বাড়ি আসেন। সোমবার তাঁর পুনরায় কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল।
অপর দিকে নিহত রাকিব হোসেন ছিলেন পরিবারের একমাত্র সন্তান। তিনি যশোর শহরের একটি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন। পড়াশোনার পাশাপাশি যশোর জেনারেল হাসপাতালের সামনে একটি ওষুধের দোকানে কাজ শিখছিলেন। তাঁর বাবা ইসমাইল হোসেন মালয়েশিয়াপ্রবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় কয়েকজন বন্ধু মিলে রাজগঞ্জ এলাকায় একটি কনসার্ট দেখতে যান। অনুষ্ঠান শেষে ফেরার পথে রাকিবের চালানো মোটরসাইকেলটি অন্য একটি মোটরসাইকেলকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি আমড়াগাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে রাকিব ও জনি গুরুতর আহত হন।
তাঁদের বন্ধু রমিন ইসলাম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
নিহত জনির মামা নূরুজ্জামান বলেন, ‘অনেক কষ্ট করে জনির জন্য বিমানবন্দরে চাকরির ব্যবস্থা করা হয়েছিল। ঈদের ছুটিতে বাড়ি এসে আবার সোমবার কাজে ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই এই দুর্ঘটনা সব স্বপ্ন শেষ করে দিল।’
আজ সকালে জানাজা শেষে জনির মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রাকিবের বাবা বিদেশ থেকে দেশে ফেরার পথে রয়েছেন। তিনি পৌঁছানোর পর জানাজা শেষে রাকিবের দাফন সম্পন্ন হবে।

নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার আমতলী ব্রিজ এলাকায় ট্রাকচাপায় আহত মোটরসাইকেলের আরেক আরোহীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইফুল ইসলাম (৩০)।
৮ মিনিট আগে
সিরাজগঞ্জে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাঁচ সিএনজিচালিত অটোরিকশার চালক ও দুটি বাসের সুপারভাইজারকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।
১৩ মিনিট আগে
নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের অনুসারীদের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলে ধাওয়া দিয়েছে এনসিপির নেতা-কর্মীরা। এই ঘটনায় কাউকে আটক করতে না পারলেও ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি। আজ সোমবার (১ জুন) সকালে সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। ধাওয়া দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন...
১৪ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার নাটাপাড়া, কালকোট ও বাংপাই গ্রামে এ দুর্ঘটনাগুলো ঘটে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১৬ মিনিট আগে