
সিরাজগঞ্জে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাঁচ সিএনজিচালিত অটোরিকশার চালক ও দুটি বাসের সুপারভাইজারকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে আদায় করা অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।
আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার সয়দাবাদ ও যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও
র্যাবের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
এর মধ্যে এসআই পরিবহনের সুপারভাইজারকে ৫ হাজার টাকা, যমুনা লাইন পরিবহনের সুপারভাইজারকে ১০ হাজার টাকা এবং পাঁচ সিএনজিচালককে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধে এই অভিযান চালানো হয়। অভিযানে সিএনজিচালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায় ও প্রতিশ্রুত সেবা না দেওয়ার অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি কয়েকটি পরিবহন বিআরটিএর নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করছিল।
সোহেল শেখ আরও বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করার পাশাপাশি যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে জেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও র্যাবের সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ময়মনসিংহ নগরীতে জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে নগরীর নতুন বাজার এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
৩০ মিনিট আগে
ভোলার চরফ্যাশনে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিধবা নারীকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার উপজেলার ওসমানগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
‘বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা এখন যে ধরনের বক্তব্য দিয়ে চলেছে, এটা কেবল তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষুদ্র প্রয়াস মাত্র। সেটিকে আমরা কোনোভাবে সফল হতে দেব না।’
১ ঘণ্টা আগে
উপজেলার আবুল হোসেন জহুরা উচ্চবিদ্যালয়ের মালিকানাধীন ও দখলীয় প্রায় এক বিঘা জমি নিজেদের দাবি করে জবরদখলের চেষ্টা করছেন এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন ফকির ও তাঁর লোকজন।
১ ঘণ্টা আগে