
ভারতে পাচার হওয়া ৯ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন। এর মধ্যে চারজন পুরুষ, তিন নারী ও দুই শিশু রয়েছে।
ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এর আগে ওই বাংলাদেশিদের কলকাতার দমদম শেল্টার হোমে রাখা হয়েছিল।
পেট্রাপোল-বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখায় হস্তান্তর প্রক্রিয়ার সময় দুই দেশের ইমিগ্রেশন পুলিশ, বিজিবি, বিএসএফ এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, দালাল চক্রের খপ্পরে পড়ে শিশুসহ ৯ বাংলাদেশি তিন বছর আগে অবৈধভাবে ভারতে যান। পরে পুলিশ তাঁদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেসরকারি একটি মানবাধিকার সংস্থা তাঁদের ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে। আজ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁরা দেশে ফিরেছেন। তাঁদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, থানার আনুষ্ঠানিকতা শেষে তাঁদের বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার এবং রাইটস যশোরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। সংস্থা দুটি তাঁদের পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। এর মধ্যে জাস্টিস অ্যান্ড কেয়ার পাঁচজন এবং রাইটস যশোর চারজনকে গ্রহণ করেছে।

মানুষের আয় বাড়েনি, কিন্তু ব্যয় বেড়েছে। সরকারে আসার আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কিছুই বাস্তবায়িত হয়নি। নির্বাচন-পরবর্তী ছয় মাসে সরকার কয়েকটি কার্ড ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি।
৮ মিনিট আগে
আসলাম খানের চাচাতো ভাই মো. মিরাজ খান বলেন, তাঁদের বাসা শনিরআখড়া এলাকায়। জিয়া সরণি রোডে আসলাম খানের ক্রোকারিজের দোকান রয়েছে।
১৭ মিনিট আগে
কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় সাত দিন পর রাঙামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে পর্যটকেরা সেতুতে প্রবেশ করতে পারছেন।
২৩ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণে উভয় পক্ষের ছয়জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় প্রাগপুর-ভেড়ামারা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
২৯ মিনিট আগে