
যশোরে জাল নথি তৈরির অভিযোগে একটি অনলাইন প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে এসআরবি-৬ (পূর্বনাম র্যাব)। আজ রোববার দুপুরে শহরের রেলবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁদের আটক করা হয়।
অভিযানকালে তাঁদের কাছ থেকে বিভিন্ন দেশের নামে তৈরি করা নকল ড্রাইভিং লাইসেন্স, ভুয়া ভোটার আইডি কার্ড এবং জাল নথি তৈরিতে ব্যবহৃত কম্পিউটারসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—ঝিনাইদহ জেলার সদর উপজেলার বোংকিরা গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে আল মুছাব্বির রিয়াদ (২৩), যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের ইমান আলীর ছেলে রাসেল হোসেন (২৭), ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাতানগাছি গ্রামের শহিদুজ্জামানের ছেলে ফাহিম সাদিক (২২) এবং একই উপজেলার জলিলপুর গ্রামের সজল আলীর ছেলে সিয়াম আলী (২২)।
এসআরবি-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, চক্রটি দীর্ঘদিন ধরে এক ব্যক্তির বাসা ভাড়া নিয়ে এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল।
এসআরবি জানায়, বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিরাই ছিল এই চক্রটির মূল লক্ষ্য। তাঁরা বিভিন্ন দেশের নাগরিকদের আসল পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের তথ্য সংগ্রহ বা হ্যাক করতেন। পরে সেসব নথিতে বাংলাদেশি নাগরিকদের ছবি ও তথ্য বসিয়ে নকল নথি তৈরি করতেন। পরবর্তীতে এসব জাল কাগজপত্র চড়া দামে বিদেশগামীদের কাছে বিক্রি করা হতো।
মেজর ফজলে রাব্বি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। প্রতারক এই চক্রটির বিরুদ্ধে অনলাইনভিত্তিক ডিজিটাল জালিয়াতির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা এলাকায় ভৈরব নদ থেকে মস্তকবিহীন এক অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি তিন থেকে চার দিন আগের বলে ধারণা পুলিশের। পরিচয় শনাক্তে নৌ পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ও অপরাধ তদন্ত বিভাগকে জানানো হয়েছে।
১ মিনিট আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ছবি তৈরি করতেন তোফায়েল আলম টিটু (৩৫)। সেই পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতালিপ্রবাসী এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। নারীকণ্ঠে ফোনেও কথা বলতেন। পরে বিভিন্ন কৌশলে ওই তরুণ...
৬ মিনিট আগে
দেশের সব আন্তসীমান্ত নদী চিহ্নিত করে সেগুলোকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রিভারাইন পিপল ক্লাব। বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, মানববন্ধন ও র্যালি থেকে এ দাবি জানানো হয়।
১৩ মিনিট আগে
বর্ষার পানি এখনো পুরোপুরি নামেনি। বিস্তীর্ণ জলরাশির বুক চিরে ছুটে চলছে নৌকা। চারদিকে পানি, দূরে ভেসে থাকা গ্রাম, খোলা আকাশ আর হাওরের নির্মল প্রকৃতি—সব মিলিয়ে কিশোরগঞ্জের হাওর এখনো পর্যটকদের টানছে। তবে এই সৌন্দর্যের পাশাপাশি হাওর ভ্রমণে নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
২৮ মিনিট আগে