Ajker Patrika

আন্তসীমান্ত সব নদী চিহ্নিত করে স্বীকৃতির দাবি

রংপুর প্রতিনিধি
আন্তসীমান্ত সব নদী চিহ্নিত করে স্বীকৃতির দাবি
আন্তসীমান্ত সব নদী চিহ্নিত করে স্বীকৃতির দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

দেশের সব আন্তসীমান্ত নদী চিহ্নিত করে সেগুলোকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রিভারাইন পিপল ক্লাব। বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, মানববন্ধন ও র‍্যালি থেকে এ দাবি জানানো হয়।

‘বন নেই, নদী নেই, পানি নেই, জীবন নেই’ প্রতিপাদ্য সামনে রেখে আজ রোববার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রিভারাইন পিপল ক্লাবের আহ্বায়ক ও বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, রিভারাইন পিপল ক্লাবের উপদেষ্টা ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক খাইরুল ইসলাম পলাশ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী ফজলুল হক, নদীকর্মী ও সমাজ উন্নয়ন সংগঠক মশিউর রহমান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) রাজশাহী অঞ্চলের সমন্বয়ক তন্ময় স্যানাল এবং লালমনিরহাটের রিভারাইন পিপলের জেলা সমন্বয়ক মোশাররফ হোসেন।

আলোচকেরা বলেন, আন্তসীমান্ত নদীগুলো দেশের পরিবেশ, কৃষি, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন-জীবিকার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। এসব নদীর সঠিক পরিচয় ও অবস্থান নির্ধারণের পাশাপাশি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া জরুরি। এ জন্য দেশের সব আন্তসীমান্ত নদী চিহ্নিত করে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তাঁরা।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রংপুর বিভাগের আন্তসীমান্ত নদীগুলোর ছবি প্রদর্শন করা হয়। পরে একটি র‍্যালি বের করেন অংশগ্রহণকারীরা।

কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদের লেখা ‘নদী সুরক্ষায় দায়িত্বশীলতা’ বই উপহার দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত