Ajker Patrika

যশোর-বেনাপোল মহাসড়কে চলন্ত প্রাইভেটকারে আগুন

প্রতিনিধি, ঝিকরগাছা (যশোর)
যশোর-বেনাপোল মহাসড়কে চলন্ত প্রাইভেটকারে আগুন

যশোর-বেনাপোল মহাসড়কে আগুনে পুড়ে গেছে চলন্ত একটি প্রাইভেটকার। গাড়ির গ্যাস সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে এই আগুনের সূত্রপাত হয়। আজ মঙ্গলবার দুপুরে ঝিকরগাছার কীত্তিপুরে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভায়।

প্রাইভেটকারটির চালক খায়রুল ইসলাম বলেন, মহাসড়ক দিয়ে যশোরের দিকে যাওয়ার সময় ঝিকরগাছার কীত্তিপুর পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন জ্বলতে দেখে গাড়ি থেকে নেমে পড়ি। এরপর ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে তাঁরা এসে আগুন নেভান। কিন্তু ততক্ষণে গাড়িটির ইঞ্জিন ও সামনের অংশ পুড়ে যায়।

ঝিকরগাছা ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স স্টেশনের ফায়ারম্যান সালাউদ্দীন হক বলেন, ৩৩৩-এ কল পেয়ে সেখানে যাই। সেখানে গিয়ে দেখি গাড়িটি আগুনে জ্বলছে। ধারণা করা হচ্ছে, গাড়ির গ্যাস সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে এই আগুনের সূত্রপাত হয়। গাড়িটির অধিকাংশ পুড়ে গেছে।

আল শাহরিয়ার নামে একজন স্থানীয় বলেন, গাড়িটির চালক না নামলে সেও আগুনে পুড়ে যেত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত