
মাত্র চার দিনের ব্যবধানে যশোরের শার্শায় আবারও ভ্যান ছিনতাইয়ের পর চালককে হত্যার ঘটনা ঘটেছে। নিখোঁজের তিন দিনের মাথায় মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে শার্শার কাজিরবেড় গ্রামের একটি বসতবাড়ি থেকে আব্দুল্লা (২৫) নামের এক ভ্যানচালকের বাক্সবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুল্লা শার্শা ইউনিয়নের গাতিপাড়া গ্রামের ইউনুচ আলীর ছেলে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার না হলেও সন্দেহভাজন তিনজনকে অবরুদ্ধ করে রেখেছে স্থানীয় জনতা।
এলাকাবাসী ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, ১০ অক্টোবর আব্দুল্লা প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের কাছে খোঁজখবর শেষে ১১ অক্টোবর শার্শা থানায় নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ অনুসন্ধান শুরু করে এবং শার্শার বসতপুর গ্রামের প্রবাসী সুমনের বাড়িতে তল্লাশি চালায়। পরে তালাবদ্ধ একটি ঘরের কাঠের বাক্স থেকে ভ্যানচালক আব্দুল্লার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজন ও শত শত গ্রামবাসী ভিড় জমায়। এ সময় স্থানীয় বাসিন্দারা সন্দেহজনকভাবে প্রবাসী সুমনের বড় ভাই, ইজিবাইকচালক রফিকুল এবং তাঁর স্ত্রী-সন্তানকে অবরুদ্ধ করে রাখে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত আব্দুল্লার স্ত্রী ফেরদৌসি কান্নাজড়িত কণ্ঠে জানান, ছেলে-মেয়েদের জন্য যাওয়ার আগে তিনি মিষ্টি নিয়ে ফেরার কথা বলেছিলেন। তিনি বলেন, ‘আর ফিরল না। দুই সন্তানকে নিয়ে অসহায় হয়ে গেলাম। আমি স্বামী হত্যার বিচার চাই।’
প্রতিবেশী রহমত জানান, ১০ অক্টোবর পাশের গ্রামের মাসুম বিল্লাহ নামে আরও এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। ভ্যান ছিনতাইয়ের পর তাঁকেও হত্যা করা হয়েছিল। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিচারহীনতার কারণে এমন হত্যার ঘটনা বাড়ছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
২৫ মিনিট আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৬ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৬ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৬ ঘণ্টা আগে