
অন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
আজ সোমবার বিকেলে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোরের সরকারি কর্মকর্তা, সুধীমণ্ডলী, ছাত্র নেতা ও গণমাধ্যম কর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপদেষ্টা হাসান আরিফ বলেন, উপদেষ্টা পরিষদ কোনো রুটিন সরকার না। ট্রাস্টি হিসেবে কাজ করছে। একটি বৈষম্যহীন সমাজ তৈরিই লক্ষ্য এ সরকার কাজ করছে। আগামীর সমাজ গঠনে সবার অবদান থাকবে।
সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য। সিস্টেম গড়ে তোলা হবে। যাতে ব্যক্তি চলে গেলেও তা চলমান থাকে বলে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না, চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে, তার ভিত্তিতেই সংস্কার হবে।
সভায় উপদেষ্টা আরও বলেন, দেশের পর্যটন স্পটগুলোতে সুযোগ-সুবিধা বাড়ানো হবে। যাতে দেশীয় পর্যটন খাত প্রসারিত হয়।
উপদেষ্টা হাসান আরিফ বলেন, কৃষি জমি রক্ষায় মাস্টার প্ল্যান করা হবে। আগামীর বাসস্থান ঊর্ধ্বমুখী হবে। পাশাপাশি ভূমি আইন সংস্কার কাজ চলমান রয়েছে। এতে ভূমি সংক্রান্ত সব অনিয়ম দুর্নীতি বন্ধ হবে এবং ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের অবসান হবে।
সভায় জেলা বিএনপির সদস্যসচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা তাঁদের মতামত দেন। তাঁরা যশোর উন্নয়নে ও আগামীর বাংলাদেশ গড়তে বিভিন্ন মতামত উপস্থাপন করেন।
এর আগে দুপুরে যশোরের বেনাপোলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবদুল্লার কবর জিয়ারত ও পরিবারকে সান্ত্বনা দেন উপদেষ্টা। এ ছাড়া তিনি ফুলের রাজধানী খ্যাত ঝিকরগাছার গদখালিতে কৃষকদের মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি ফুলের বাজার সম্প্রসারণ কৃষকদের সমস্যা উত্তরণে অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে আশ্বাস দেন।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে