বাংলার লোকসংস্কৃতি বাঙালির অফুরান প্রাণশক্তি—এ স্লোগানকে ধারণ করে জামালপুরের মেলান্দহে তিন দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব ও লোকজ মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
মেলান্দহ গান্ধী আশ্রম ও মুক্তিসংগ্রাম জাদুঘরের উদ্যোগে মুক্তিসংগ্রাম জাদুঘর প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। মেলায় বাংলার বিভিন্ন লোক ঐতিহ্য, নকশিকাঁথা, কাপড়ের পুতুল, লোকজ খেলনা ও বাদ্যযন্ত্র, তামা-কাঁসা-পিতলের কারুশিল্প, বাঁশ ও বেতের কারুশিল্প, কাঠের চিত্রিত বিভিন্ন শিল্প, জেলেদের বোনা জালসহ বিভিন্ন কারুশিল্পীর প্রায় ৫০টি স্টল রয়েছে।
উৎসবে বাউল গান, পালাগান, যাত্রাপালা, লালনগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি-সারি, হাছন রাজার গান, ঘাটু গান, লাঠিখেলা, ঘুড়ি ওড়ানো, পিঠা উৎসবসহ বিভিন্ন আয়োজন হয়েছে।
লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের নানা ক্ষেত্র দর্শকদের সামনে তুলে ধরতে এ উৎসবের আয়োজন করা হয়। এ উপলক্ষে গ্রামীণ আবহে সেজেছে মুক্তিসংগ্রাম প্রাঙ্গণের চারপাশ। আজ শুক্রবার মেলার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মেলান্দহ-মাদারগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মির্জা আজমের।

গত বুধবার সকালে ঘাড়ে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল জালাল হোসেনের। দুই মাসের বেশি সময় অপেক্ষা করে আশা ছিল অপারেশন করে বাড়িতে গিয়ে ঈদ পালন করবেন। কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় নির্ধারিত দিনে তাঁর অস্ত্রোপচার হয়নি। ঠিক কবে সিরিয়াল পাবেন, তা-ও অনিশ্চিত।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিজস্ব কার্যালয়ের নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫০ কোটি টাকা। ঈদুল আজহার পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি যখন চলছে, তখন এই কার্যালয় ঢাকায় সরিয়ে নেওয়ার তৎপরতা শুরু হয়েছে।
৫ ঘণ্টা আগে
দখল-দূষণে মৃতপ্রায় রংপুর নগরীর প্রাণ শ্যামাসুন্দরী খাল। খাল পুনঃখনন, দূষণ রোধ ও বনায়নের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তবে খোদ বাস্তবায়নকারী সংস্থা পানি উন্নয়ন বোর্ডই বলছে, দখল ও পানিপ্রবাহের মূল সংকট সমাধান ছাড়া এই প্রকল্প টেকসই হবে না।
৬ ঘণ্টা আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাওনা টাকার বিষয়ে কথা বলতে এক গৃহবধূকে বাসা থেকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ ঘটনায় মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৮ ঘণ্টা আগে