
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ভোটাররা বড় আশা-আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেছেন। এখন তাঁদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। এর ব্যত্যয় ঘটানো যাবে না।
আজ শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ এলাকা জামালপুরের ইসলামপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের নিয়োগের পর নিজ এলাকায় তাঁর আগমন উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।
উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর সভাপতিত্বে উপজেলা পরিষদ কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, উন্নয়ন করতে সবার সহযোগিতা দরকার। সহযোগিতা পেলে উন্নয়ন করা সহজতর হবে। আর অবকাঠামো উন্নয়ন হলে মানুষের জীবনমান উন্নত হবে।
উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে প্রখ্যাত শ্রমিকনেতা নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা দেশ ও জনগণের জীবনমানের উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারেন, আমরা সেই চেষ্টা করছি। সর্বশক্তি দিয়ে হলেও আমরা উন্নয়নের চেষ্টা করে যাব।’
বিএনপির প্রবীণ এই নেতা আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামে গ্রামে ঘুরে উন্নয়ন করেছেন। কৃষির উৎপাদন বাড়িয়েছেন। কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। কৃষকেরা যাতে কৃষিপণ্য উৎপাদনে আগ্রহী হন, সেই চেষ্টা করেছেন। আমাদেরও শহীদ জিয়ার মতো কৃষি উৎপাদন বাড়াতে কাজ করতে হবে। সে কারণেই প্রধানমন্ত্রী খাল খননসহ কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের কর্মসূচি হাতে নিয়েছেন।’
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-৫ আসনের এমপি শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুল ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জি এস ফিরোজ মিয়া, ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল ও নজরুল ইসলাম খানের ছোট ভাই শরিফুল ইসলাম খান ফরহাদ।

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘চলতি বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে তালিকা এখানে প্রস্তুত করা হয়েছে, সেটি গ্রহণযোগ্য হয়নি। তালিকায় অনেক বেশি নাম অন্তর্ভুক্ত হওয়ায় নতুন
৯ মিনিট আগে
তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। আজ শুক্রবার (৮ মে) সুনয়না নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। জাহাজটি বন্দরে ভিড়লে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।
১১ মিনিট আগে
পায়রাবন্দে নির্মিত হচ্ছে না রোকেয়া স্মৃতি ভাস্কর্য ‘জাগ্রত জননী’। রোকেয়ার বসতভিটার পরিবর্তে মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে এই রোকেয়া স্মৃতি ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত নিয়ে আজ শুক্রবার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
১৪ মিনিট আগে
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) মো. আফজাল নাছেরকে রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা এক হত্যাচেষ্টার মামলায় ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন ফের রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
১৭ মিনিট আগে