
হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকায় অনেক বেশি ‘অপ্রয়োজনীয়’ নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে জানিয়েছেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি বলেছেন, ‘চলতি বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে তালিকা এখানে প্রস্তুত করা হয়েছে, সেটি গ্রহণযোগ্য হয়নি। তালিকায় অনেক বেশি নাম অন্তর্ভুক্ত হওয়ায় নতুন করে যাচাই-বাছাই করে তালিকা প্রণয়ন করা হবে।’
আজ শুক্রবার বিকেলে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নূরানীপুর গ্রামে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীনসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
লুৎফুজ্জামান বাবর বলেন, ‘বিএনপি ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা করা হয়েছিল। তবে সেই তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশাপাশি অপ্রয়োজনীয় অনেক নাম এসেছে। এ জন্য নতুন করে তালিকা করা হবে এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দেওয়া হবে।’
সাবেক এ প্রতিমন্ত্রী জানান, ঈদুল আজহার আগেই ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। বাবর বলেন, ‘নতুন তালিকায় বর্গাচাষি ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে। যাঁরা বাস্তবিক অর্থে ক্ষতির শিকার হয়েছেন এবং সহায়তা পাওয়ার দাবিদার, তাঁদেরই অন্তর্ভুক্ত করা হবে।’
হাওরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে লুৎফুজ্জামান বলেন, ‘আমরা বিচ্ছিন্নভাবে উন্নয়ন চাই না। হাওরের বাস্তবতা বিবেচনায় পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি উন্নয়ন চাই।’

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত সাগরপাড় ঘেঁষে শুরু হয়েছে নতুন সড়ক নির্মাণের কাজ। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বিদেশি অর্থায়নে বালিয়াড়িতে এ সড়ক নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন অধিদপ্তরের জেলা কর্মকর্তা।
২ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরা উপজেলার রায়পুরা-নীলকুঠি সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। সড়কের পিচ উঠে খানাখন্দে ভরে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে সড়ক দিয়ে যাতায়াতকারী মানুষ। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, রায়পুরা থেকে নীলকুঠি পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার...
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরে থাকা চরহাইজদা ফসল রক্ষা বেড়িবাঁধের ব্লক লুট হয়েছে। ১৮ আগস্ট দিবাগত রাত থেকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের করাচাপুর গ্রামের সামনে থাকা চরহাইজদা ফসল রক্ষা বেড়িবাঁধ থেকে ব্লক লুট শুরু হয়।
৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাসারের বিরুদ্ধে অফিস চলাকালে টিএসসির কর্মচারীকে বাসার ব্যক্তিগত কাজে ব্যবহার, কর্মঘণ্টা অনুযায়ী অফিসে উপস্থিত না থাকাসহ বিভিন্ন অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগে