জামালপুরের মেলান্দহে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. সোহেল মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার নাংলা ইউনিয়নের নইলারঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। আগামী শুক্রবার তাঁর বিয়ের কথা ছিল।
সোহেল মিয়া মেলান্দহ পৌরসভার বাড়ইপাড়া এলাকার মো. শওকত আলীর ছেলে। তিনি ঢাকায় একটি ওয়ার্কশপে কাজ করতেন।
সোহেলের চাচাতো ভাই সুজন মিয়া বলেন, বন্যার পানিতে এলাকা থেকে সোহেল ও তার কয়েকজন বন্ধু মিলে অটোরিকশা ভাড়া করে নইলাঘাটে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে বন্যার পানিতে তলিয়ে যান তিনি। বেশ কিছুদিন ধরে বিয়ের কথা চলছিল। শেষ পর্যায়ে বিয়ে ঠিক হয়েছে। আগামী শুক্রবার তারিখ করা হয়েছিল। কিন্তু তার আগেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেল।
সোহেলের বাবা শওকত মিয়া বলেন, ‘ছেলের শুক্রবারে বিয়ের দিন-তারিখ ঠিক করা হয়েছিল। সে ঢাকায় থাকত। ঈদে বাড়িতে এসেছে। আর ঢাকায় যায় নাই। গোসল করতে যেতে কয়েকবার না করা হয়েছিল। কথা না শুনেই গিয়েছিল। এমন মর্মান্তিক ঘটনা মেনে নিতে পারছি না।’
মেলান্দহ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোলায়মান হোসেন বলেন, ‘বন্যার পানিতে গোসল করতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনা। শুনেছি তার বিয়ে ঠিক হয়েছিল। সোহেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
মেলান্দহ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘নিখোঁজের খবর পেয়ে আমরা জামালপুরের ডুবুরি দল গিয়ে লাশ উদ্ধার করি। নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর লাশ উদ্ধার করা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা করা হবে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
৫ ঘণ্টা আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
৬ ঘণ্টা আগে
জনবলসংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপারেশন থিয়েটার না থাকাসহ নানা সমস্যায় ধুঁকছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাদের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে।
৬ ঘণ্টা আগে