জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের ৩৭ ঘণ্টা পর ঝিনাই নদী থেকে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে।
নিহতেরা হলেন, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বয়সিং গ্রামের মৃত জালেক মণ্ডলের ছেলে আব্দুল আজিজ (৪৮) ও তাঁর মেয়ে জান্নাত (৪)।
পরিবারের অভিযোগ প্রতিবেশী এজাহার আলী ও মোহাম্মদ আলী হত্যার পর বাবা ও মেয়ের মরদেহ নদীতে ফেলে দেয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দিতে চাইলেও পুলিশ তা নেয়নি বলেও অভিযোগ করে তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বয়সিং গ্রামের মৃত জালেক মণ্ডলের চার ছেলে। খোরশেদ আলম, আজাহার আলী, আব্দুল আজিজ ও কাজল মিয়া। কয়েক বছর আগে প্রতিবেশী মুসা মুন্সির ছেলে মোহাম্মদ আলীর সঙ্গে বড় ভাই আজাহার আলী তাঁর এক মেয়েকে বিয়ে দেন। বিয়ের আগে থেকেই মোহাম্মদ আলী ও আজাহার আলীর সঙ্গে আব্দুল আজিজের পরিবারের মধ্যে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। চাচা শ্বশুর আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে সৌদি আরবে চাকরি করেন। দু’মাস আগে আব্দুল আজিজ ছুটিতে দেশে আসেন। ২ বছর আগে মোহাম্মদ আলী তাঁর জেঠা শ্বশুর খোরশেদ আলীর নিকট থেকে ৭ বস্তা সিমেন্ট ধার নেন। ধার দেওয়া সিমেন্ট ফেরত চাইতে গিয়ে গত ২৩ মার্চ খোরশেদ আলীর ছেলে ফজলুর রহমান (২২) মারধরের শিকার হন। এ নিয়ে দুই পরিবারে বিরোধ আরও চরম আকার ধারণ করে। পরে থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেন দুই পরিবার।
নিহতের পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, মামলায় মোহাম্মদ আলী পক্ষের বাবু মিয়া, আব্দুর রশিদ ও তার ছেলে সাগর মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠায় পুলিশ। গ্রেপ্তারকৃতরা গত মঙ্গলবার জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে আসেন। মঙ্গলবার রাতেই লাঠি-সোঁটা নিয়ে এজাহার আলী ও মোহাম্মদ আলী লোকজন নিয়ে আবার খোরশেদ আলম ও আব্দুল আজিজের বাড়িঘরে হামলা চালায়। অবস্থা বেগতিক দেখে আব্দুল আজিজ তাঁর একমাত্র মেয়ে জান্নাতকে (৪) নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। হামলাকারীরা আব্দুল আজিজ ও তাঁর মেয়েকে ধরে ফেলে। পরে তাদেরকে বাড়ির পাশের ঝিনাই নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে তাদেরকে মারধর করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করে তাদেরকে নদীতে ফেলে দেয় হামলাকারীরা। তারপর থেকে আব্দুল আজিজ ও তার মেয়েকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে থানায় অভিযোগ দিতে গেলেও নেয়নি পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের ঝিনাই নদীতে আব্দুল আজিজ ও তার মেয়ে জান্নাতের মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায় পুলিশ। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে পীর মোহাম্মদ, কাজলি বেগম, মর্জিনা বেগম ও সুমা বেগমকে আটক করে।
নিহত আব্দুল আজিজের বড় ভাবি ফজিলা বেগম বলেন, প্রায় দেড় যুগ ধরে তার দেবর আব্দুল আজিজ সৌদি আরবে থাকেন। দুই মাসের ছুটিতে তিনি দেশে এসেছিলেন। আগামী শনিবার তাঁর সৌদি আরবে চলে যাওয়ার কথা ছিল।
ফজিলা বেগম অভিযোগ করে বলেন, উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল ও নিহতের বড় ভাই আজহার আলীর ইশারায় তাঁদেরকে হত্যা করা হয়েছে।
নিহত আব্দুল আজিজের স্ত্রী রোজিনা বেগম জানান, কাজের সুবাদে দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর দুই মাসের ছুটেতে আসেন আব্দুল আজিজ। রাস্তার জমি নিয়ে বিরোধের জের ধরে আজহার আলী, জামাতা মোহাম্মদ আলী লোকজন নিয়ে তাঁদের পরিবারের ওপর হামলা চালায়। এ সময় প্রাণ ভয়ে তাঁরা দৌড়ে পালিয়ে এদিক-ওদিক যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় পর থেকে তাঁর স্বামী আব্দুল আজিজ ও মেয়ে জান্নাতকে আর খুঁজে পাওয়া যায়নি।
রোজিনা বেগম অভিযোগ করে বলেন, নিখোঁজ হওয়ার পর থানায় অভিযোগ দায়ের করতে গেলেও পুলিশ তা নেয়নি। আজ বৃহস্পতিবার সকালে নদীতে তাদের মরদেহ ভেসে ওঠে।
অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পরিদর্শক (ওসি) মীর রকিবুল হক বলেন, জমি বিরোধ নিয়ে মৃত জালেক মণ্ডলের ছেলে এবং তাদের প্রতিবেশীদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এঘটনায় উভয় পক্ষের লোকজন থানায় মামলা করেন। বৃহস্পতিবার সকালে বাবা মেয়ের মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
১৩ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১৪ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৭ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২৬ মিনিট আগে