
জামালপুরর দেওয়ানগঞ্জে পৌরসভা নির্বাচনে পরাজিত কাউন্সিলর পদপ্রার্থী জ্যোতির্ময় চন্দ্র নাড়ুর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর এ ঘটনা ঘটে।
একই ওয়ার্ডের অপর পরাজিত কাউন্সিলর পদপ্রার্থী খালিকুজ্জামান খোকনের সমর্থকেরা শহরের পোস্ট অফিসসংলগ্ন জ্যোতির্ময় চন্দ্র নাড়ুর বাড়িতে হামলা চালায় বলে জানায় স্থানীয়রা।
স্থানীয়রা জানান, গতকাল দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ আসনে সাতজন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে ডালিম প্রতীক নিয়ে আব্দুস সালাম খোকা নির্বাচনে জয়লাভ করেন। নির্বাচনে ওই ওয়ার্ডে জ্যোতির্ময় চন্দ্র নাড়ু টেবিল ল্যাম্প ও খালিকুজ্জামান খোকন ব্ল্যাকবোর্ড প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা দুজনই পরাজিত হন। খোকন ভাবেন, তাঁর পরাজয়ের কারণ জ্যোতির্ময় চন্দ্র নাড়ু। তাই ফলাফল ঘোষণার পর তাঁর সমর্থকেরা জ্যোতির্ময় চন্দ্র নাড়ুর বাড়িতে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালান এবং ভাঙচুর করেন।
জ্যোতির্ময় চন্দ্র নাড়ু বলেন, ‘নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করায় খালিকুজ্জামান খোকনের লোকজন আমার বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি পাল্টা হামলা করিনি। এ ঘটনার আমি বিচারের দাবি করছি।’
হামলা ও ভাঙচুর সম্পর্কে জানতে অভিযুক্ত খালিকুজ্জামান খোকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

জনবলসংকটে এক যুগের বেশি সময় ধরে বন্ধ সিলেট-আখাউড়া রেলপথের শায়েস্তাগঞ্জ থেকে সিলেট অংশের সাতটি স্টেশন। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় স্টেশনগুলো এখন ঝোপজঙ্গলে ঢেকে গেছে, দখল হচ্ছে রেলের মূল্যবান জমি। পাশাপাশি স্টেশনগুলো বন্ধ থাকায় আশপাশের এলাকার যাত্রীদের দূরের স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে বরিশালের রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে গত শনিবার সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাবিত এই সড়কপথ বাস্তবায়ন হলে ভোলার বাসিন্দাদের লঞ্চের
৩ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা আলু নিয়ে বিপাকে পড়েছেন। উৎপাদন বেশি হওয়ায় এবং চাহিদা কম থাকায় বাজারে আলুর দাম কম। ফলে হিমাগারে মজুত রাখা আলু নিচ্ছেন না কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন, পরিবহন ও হিমাগার ভাড়াসহ প্রতি ৬২ কেজি ওজনের বস্তায় গড়ে প্রায় ৪৬০ টাকা লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
৩ ঘণ্টা আগে
রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
৫ ঘণ্টা আগে