জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার জেলার দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়কের হাতীভাঙ্গা ইউনিয়নের চকপাড়া ও পৌর শহরের বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রিনা বেগম (৩০) ও শামীম (৩৫)। এর মধ্যে রিনা বেগম উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর মোয়ামারি ব্যাপারীপাড়া গ্রামের সুজন মিয়ার স্ত্রী।
সুজন মিয়া জানান, দুপুরে কাঠারবিল থেকে স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে চকপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে বালু ভর্তি মাহিন্দ্র ট্রাক ধাক্কা দিলে রিনা বেগম ছিটকে পড়েন। পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, লাশের সুরতহাল করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অপরদিকে সকালে জামালপুর পৌর শহরের বাইপাস মোড়ে সিএনজিচালিত অটোরিকশা ও পিক-আপ ভ্যানের সংঘর্ষে শামীমের মৃত্যু হয়। নিহত শামীম শেরপুর জেলার সদর উপজেলার হরিণধরা ইউ চর্ম চাহিয়া এলাকার মোসাহেবের ছেলে।

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী খাদিজাতুল কুবরা এই রিট দায়ের করেন।
২৪ মিনিট আগে
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বজলু (৫০) নামের এক সেন্টারিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।
৪০ মিনিট আগে
ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনের প্রথম দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৫০৯টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মিরপুরের বাগানবাড়ি বস্তির ১১৭টি পরিবার এবং ওলিমিয়ার টেক বস্তির ৩৯২টি পরিবার।
১ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, এনায়েত ও নিগার সুলতানার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে