
জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে পৌরসভার ছনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আফিফ আহাম্মেদ (১৫) পৌর শহরের ছনকান্দা এলাকার মো. আহামিদুর রহমানের ছেলে ও জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণির শিক্ষাথী, রাহি মিয়া (১৫) একই এলাকার এজাদ মিয়ার ছেলে ও দশম শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে রওশন (১৭) একই এলাকার রাজা মিয়ার ছেলে ও ঢাকার পিপারেটরী স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে কয়েকজন কিশোর পাড়ে ফুটবল খেলা শেষে নদে গোসল করতে নামে। সেখানে খননযন্ত্র দিয়ে বালু তোলায় বড় গর্ত ছিল। একপর্যায়ে পাঁচজন ডুবে যায়।
পরে স্থানীয় বাসিন্দারা দুজনকে জীবিত উদ্ধার করে। বাকিদের না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তিনজনের লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী মনির বলেন, ‘হঠাৎ শুনি দুইটা বাচ্চা চিৎকার করছে। দৌড়ে গিয়ে দেখি পানিতে দুজন ভেসে আছে। তাদের জীবিত উদ্ধার করি। তিনজন পানির নিচে ছিল। তাদের উদ্ধার করতে পারি নাই।’
জামালপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, ‘১ ঘণ্টা অভিযান চালিয়ে তিনজনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দিয়েছি। আর কেউ নিখোঁজ না থাকার অভিযান সমাপ্ত করেছি।’

রাজধানীর লালবাগ এলাকায় নির্মাণাধীন ভবনের নিচ থেকে মাইনুদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা–ওই বৃদ্ধকে হত্যা করা হয়েছে...
৩ মিনিট আগে
বিএনপি দলীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, ‘চাঁদাবাজ, দখলদার ও মাদক কারবারি যদি আমার দলের নেতা-কর্মীও হয় তাঁদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আজ থেকে আর কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা খুলনা শহরকে শান্তির শহর দেখতে চাই।’
২৫ মিনিট আগে
ঈদের আগে উৎসব ভাতার দাবিতে নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে অশ্বিনীকুমার হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। করপোরেশনের বিভিন্ন শাখায় প্রায় ২ হাজার ২০০ পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন।
১ ঘণ্টা আগে
সুন্দরবনে অস্ত্র, গোলাবারুদসহ ‘কুখ্যাত ডাকাত’ দয়াল বাহিনীর সক্রিয় সদস্য আব্দুল হালিমকে (৩৬) আটক করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে