
জামালপুরের মাদারগঞ্জে ঘরে ঢুকে চাচা-ভাতিজাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এতে চাচা মাসুদ প্রামাণিক (২৩) নিহত হয়েছেন। গুরুতর আহত ভাতিজা রুবেল প্রামাণিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আজ সকালে উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের গোয়ালেকান্দা গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, চাচা-ভাতিজা বসতঘরে ঘুমিয়ে থাকাবস্থায় দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করে চলে যায়। এতে ঘটনাস্থলেই মাসুদ প্রামাণিকের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় ভাতিজা রুবেল প্রামাণিককে প্রথমে মাদারগঞ্জ এবং পরে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের বাবা শোভা প্রামাণিক জানান, রুবেল প্রামাণিকের বড় ভাই বিদেশ থেকে আসছে। তাকে আনার জন্য রাতে তার মা-বাবা রাজধানীতে চলে যান। রাতে চাচার সঙ্গে রুবেল ঘুমিয়ে ছিল। সকালে তাদের ডাকাডাকি করে দরজা না খোলায় ভেঙে ঘরে ঢুকে তাদের রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মাসুদ প্রামাণিকের লাশ উদ্ধার করে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ‘মাসুদ প্রামাণিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। রুবেল প্রামাণিক মুমূর্ষু অবস্থায় জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছি। তদন্তকাজ চলছে। তদন্তের পর বিস্তারিত জানতে পারব।’

নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারানো লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, চালক ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ওই ব্যক্তিকে ধাক্কা দেয়।
১৬ মিনিট আগে
নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে ফের রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত চলা এ অভিযানে ১৬৩ জনকে আটক করা হয়েছে।
২২ মিনিট আগে
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, মঙ্গলবার রাতে বাসায় ভাত খাওয়ার সময় পরিচিত এক যুবক হৃদয়কে ডেকে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, তাকে ছুরিকাঘাত করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৩৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত হয়ে পাঁচ শিক্ষার্থী দগ্ধের ঘটনায় মোহনা আক্তার জিদনী (১৪) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যু হলো।
৪২ মিনিট আগে