
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরের তিন উপজেলায় ঈদুল ফিতর উদ্যাপন করা হচ্ছে। জেলার সরিষাবাড়ী উপজেলার ১৪টি গ্রাম, ইসলামপুর উপজেলার পাঁচটি ও মাদারগঞ্জ উপজেলায় একটি গ্রামে আজ শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা।
আজ সকাল সাড়ে ৮টায় সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টার বাড়ি জামে মসজিদ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে ইমামতি করেন বলারদিয়ার জামে মসজিদের খতিব আজিম উদ্দিন মাস্টার। এতে পুরুষের পাশাপাশি নারীরাও অংশগ্রহণ করেন।
ঈদের নামাজ পড়তে আসা মুসল্লি মো. আপন বলেন, ‘আমার পরিবার থেকে আমি একাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদের নামাজ আদায় করি। মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা গেছে, তাই আমরা নামাজ আদায় করছি।’
উপজেলার বলারদিয়ার, মূলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড় ও বগারপাড় গ্রামের প্রায় তিন শতাধিক মানুষ এ নামাজে অংশ নেন।
বলারদিয়ার মধ্যপাড়া মাস্টার বাড়ি জামে মসজিদ মাঠে ঈদের জামাতের ইমাম আজিম উদ্দিন মাস্টার বলেন, ‘২০ বছর ধরে আমাদের এই মসজিদের সামনে ঈদের নামাজ আদায় করা হয়। আগে ৩০০ থেকে ৪০০ মানুষ হতো। এখন বিভিন্ন জায়গায় জামায়াত ভাগ করে দেওয়ায় কিছুটা কম মুসল্লি দেখছি।’
এ ছাড়া ইসলামপুরের নৌয়ারপাড়া ইউনিয়নের রামবদ্রা গ্রামে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

ভারতের দালালদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করার পরামর্শ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিডি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। শনিবার (১৬ মে) বিকেলে রাজশাহীর মাদ্রাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই পরামর্শ দিয়েছেন।
১৭ মিনিট আগে
রংপুরের কাউনিয়ায় হজে লোক পাঠানো ও চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের মামলায় পরোয়ানা জারি থাকা মোহাম্মদ আলী বাবু নামের এক কলেজ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৬ মে) তাঁকে রংপুর আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে রংপুর মহানগর এলাকায় ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৯ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে শাহ আলম (৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে বিহার ইউনিয়নের সংসারদীঘি গ্রামে ধানখেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
নিহত ব্যক্তিরা হলেন লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের খলাইঘাট নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের ছেলে কলেজছাত্র সিফাত আহমেদ (১৮) ও নবম শ্রেণির ছাত্র স্বচ্ছ আহমেদ (১৪)। তাঁরা দুই ভাই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী।
১ ঘণ্টা আগে