বন্যার পানিতে গোসলে নেমে মারা যাওয়া চারজনকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে মেলান্দহ উপজেলার দক্ষিণ বালুচর সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
গতকাল রোববার বিকেলে ৫টার দিকে মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুচর এলাকায় বন্যার পানিতে গোসল করতে নেমে চারজনের মৃত্যু হয়। এ সময় তাদের সঙ্গে এক শিশু গেলেও সে পানিতে না নামায় বেঁচে ফিরেছে। একসঙ্গে চারজনের মৃত্যুর খবরে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন—ওই এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার (১৭), সবুজ মিয়ার মেয়ে সাদিয়া (১০), গোলাপ আলির মেয়ে খাদিজা (১০), ও বাবুলের স্ত্রী রোকশানা (২৫)। নিহতরা সবার বাড়ি একই স্থানে। বেঁচে ফেরা শিশুর নাম মারিয়া (১২)।
নিহতদের মধ্যে দিশা আক্তার স্থানীয় একটি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ত। আগামী শুক্রবার তার বিয়ে হওয়ার কথা ছিল। সাদিয়া ও খাদিজা তার দুজনেই দ্বিতীয় শ্রেণিতে পড়ত। রোকশানা তিনি দক্ষিণ বালুচর এলাকার গৃহবধূ ছিলেন।
শ্যামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজাদ আলী বলেন, ‘সকাল ৯টার দিকে জানাজা শেষে বালুরচর সামাজিক কবরস্থানে সবার পাশাপাশি কবরে তাদের দাফন করা হয়েছে। একসঙ্গে চারজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পানিতে গোসল করার সময় এতজনের একসঙ্গে মৃত্যু আমরা কখনোই দেখিনি।’
নিহতদের সঙ্গে গোসল করতে গিয়ে প্রাণে বেঁচে ফেরা শিশুর মারিয়ার মা বলেন, ‘একসঙ্গে পাঁচজনই বাড়ির পাশেই ধানখেতে জমিতে বন্যার পানি আসায় গোসল করতে যান। আমার মেয়ে তাদের থেকে একটু দূরে ছিল। সে সামনের দিকে না গিয়ে বাড়ি এসে ডুবে যাওয়ার খবর দেন। গিয়ে দেখি দুজনের মরদেহ পানিতে ভেসে উঠেছে। আর দুজনের মরদেহ তলিয়ে ছিল।’
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে তিন শিশু, এক কিশোরী ও এক গৃহবধূ বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে যান। একপর্যায়ে হঠাৎ করে দুই শিশু, এক কিশোরী ও গৃহবধূ পানিতে তলিয়ে যেতে থাকেন। দূরে থাকা এক শিশু তাদের তলিয়ে যাওয়া দেখে দৌড়ে বাড়িতে এসে ডাক চিৎকার করে খবর দেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়। আজ সকালে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
৫ ঘণ্টা আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
৬ ঘণ্টা আগে
জনবলসংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপারেশন থিয়েটার না থাকাসহ নানা সমস্যায় ধুঁকছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাদের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে।
৬ ঘণ্টা আগে