
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ রোববার (২২ জুন) দুপুরে জুলাই-আগস্টের বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বকশীগঞ্জ পৌর শহরের খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসা মাঠ থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে বক্তব্য দেন বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাদ আহমেদ রাজু, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব বায়জিদ আলামিন, পৌর ছাত্রদলের সদস্যসচিব আহমেদ সায়েম, ছাত্র-জনতার প্রতিনিধি কাজল খন্দকার। বক্তারা সদ্যঘোষিত বকশীগঞ্জ উপজেলা এনসিপির কমিটিতে আওয়ামী লীগের পুনর্বাসনের দায়ে কমিটি বিলুপ্তির দাবি জানান। এ ছাড়া ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, ১৩ জুন অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিককে প্রধান সমন্বয়কারী, এমদাদুল হক মিলন ও তৌহিদুজ্জামান তৌহিদকে যুগ্ম সমন্বয়কারী করে উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর থেকে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদকে আওয়ামী লীগের দোসর দাবি করে আসছেন জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধিরা। ছাত্র প্রতিনিধিদের দাবি, কৌশলে এনসিপির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। এরই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করা হয়। এ ব্যাপারে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদ বলেন, ‘আমাদের বিরুদ্ধে অযথা অভিযোগ করা হচ্ছে। আমরা আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে কমিটিতে স্থান দিইনি।’

মেহেরপুরের গাংনীর বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পচা ডিম সরবরাহ করার অভিযোগ উঠেছে সুশীলন এনজিওর বিরুদ্ধে। এর আগে ছত্রাকযুক্ত পাউরুটি দেওয়ারও অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
৪ মিনিট আগে
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ৯৮ নম্বর পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ হয়। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সবাই সুস্থ হয়ে যায়। ডিমের সঙ্গে অসুস্থতার কোনে সম্পর্ক আছে কি না, তা তদন্ত করবে শিক্
১৯ মিনিট আগে
পরিদর্শনে সম্ভাব্য স্থানগুলোর বিদ্যমান অবকাঠামো, যানবাহন চলাচলের সক্ষমতা, সংযোগ সড়ক, ভূমির প্রাপ্যতা এবং ভবিষ্যতে বাস টার্মিনাল ও অস্থায়ী ডিপো স্থাপনের উপযোগিতা পর্যালোচনা করা হয়। এ সময় রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় দি
২৩ মিনিট আগে
এই আয়োজন শুধু একটি ডিসকাউন্ট মেলা নয়, বরং দেশি-বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে দেশের খুচরা বাজার ও ব্র্যান্ড ইকোসিস্টেম আরও গতিশীল হবে...
৪২ মিনিট আগে