
জামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলার বাদীর মালিকানাধীন কোচিং সেন্টারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার গভীর রাতে এ আগুন দেওয়া হয়।
ওই বাদীর নাম হাফিজুর রহমান। তিনি গোয়ালেরচর ইউনিয়নের সভারচর কারীপাড়ার বাসিন্দা। তিনি জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।
সরেজমিন দেখা গেছে, গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরী চৌরাস্তায় হাফিজুরের মালিকানাধীন ইকরা আইডিয়াল স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের ছয়টি কক্ষ পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
হাফিজুর বলেন, ‘রাত ৩টার দিকে কে বা কারা আমার কোচিং সেন্টারে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পৌনে এক ঘণ্টা পর ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে তিনটি ঘরের ছয়টি কক্ষসহ আসবাব পুড়ে ব্যাপক ক্ষতি হয়।’
এর আগে হাফিজুরের বিরুদ্ধে আদালতে অনাপত্তিপত্র দিয়ে মামলার তিন আসামিকে জামিনে সহযোগিতা করার ‘অভিযোগ তোলে’ এই কোচিং সেন্টারে ভাঙচুর শেষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। নিজ দলের কতিপয় নেতা-কর্মী এই হামলা চালিয়েছিলেন বলে দাবি হাফিজুরের।
অগ্নিসংযোগের বিষয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা আগুন নিয়ন্ত্রণ করেছি। তবে আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ সেখানে আগুন ধরিয়ে দিয়েছে।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘আগুন লাগার ঘটনায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুসারে পদক্ষেপ নেওয়া হবে।’
উল্লেখ, ১৬ ডিসেম্বর সন্ধ্যায় সভারচর এলাকায় বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় রাতে ছাত্রদল নেতা হাফিজুর বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ১২৮ জনের নামে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে ইসলামপুর থানায় মামলা করেন।
এ মামলায় হাফিজুর ১৫ এপ্রিল জামালপুর আদালতে তিন আসামির বিষয়ে অনাপত্তিপত্র দাখিল করলে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন। এ ঘটনায় রাতে হাফিজুরের কোচিং সেন্টারের প্রাচীর ভাঙচুর ও গেটে তালা ঝুলিয়ে দেন স্থানীয় বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

নওগাঁয় গত রোববার রাতে বয়ে যাওয়া আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঝড়ে ঘরবাড়ি ছাড়াও কলা, ভুট্টা, গম, আলু, শাকসবজিসহ ৭৩১ দশমিক ৫ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলাবাগানের।
৪ ঘণ্টা আগে
সেলিম রহমান, পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। গতকাল সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এক দোকানে ছোট্ট একটি তালিকা দেখে দেখে পোশাক কিনছিলেন। কেনাকাটার একপর্যায়ে বলেন, মাত্র সাত হাজার টাকায় স্ত্রী, দুই সন্তান আর বৃদ্ধ মায়ের জন্য ঈদের কেনাকাটা সেরেছেন।
৪ ঘণ্টা আগে
রাজশাহীর একটি পশুর হাট অর্ধেক মূল্যে ইজারা নিতে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে গোপন সমঝোতা হয়েছে। গত বছর প্রায় ১৪ কোটি টাকায় ইজারা হলেও এবার সমঝোতা করে দর দেওয়া হয়েছে মাত্র ৭ কোটি ৪০ লাখ টাকা। নগরের উপকণ্ঠে সিটি হাট নামের এই পশুর হাট পরিচালনা করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজনৈতিক আঁতাতের ফলে
৪ ঘণ্টা আগে
গরম শুরু না হতেই বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়। এখানে বিদ্যুৎ আসে আর যায়। প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুতের আসা-যাওয়ার এমন ঘটনায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। গত রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত অন্তত পাঁচবার বিদ্যুৎ চলে গেছে এবং এসেছে। এতে অনেক বাসাবাড়ি ও দোকানে কাঁচা পণ্যসহ ইলেক
৬ ঘণ্টা আগে